
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩, ৩:৮

মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরের পর উপজেলার পোড়াপাড়া এলাকার একটি ইটাভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমজাদ হোসেন বর্তমানে গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার বাসিন্দা এবং হিন্দা গ্রামের মৃত আখের মন্ডলের ছেলে।
গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এজাহার ভুক্ত আসামী মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ ইটভাটা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৫/১১/২০২৩ ইং তারিখে গাংনী থানা পুলিশের এসআই হাফিজুর রহমান অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু ও লাঠিশোঠা উদ্ধারের ঘটনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেনসহ ১২ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নং ০৫, তাং ০৫.১১.২৩ ইং।