
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০:২০

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আজ এখানে যে জমায়েত এটা ট্রেলার। পিকচার আভি বাকি হ্যাঁয় মেরে দোস্ত। আগামী দিনে আরও বড় জমায়েত হবে।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, নয়া পল্টন কখনও জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে। গণতন্ত্র বিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন, তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেবো।
ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়ন এবং আত্মমর্যাদার প্রতীক নৌকার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব। গণতন্ত্র নিয়ে সমস্ত ষড়যন্ত্র চূর্ণ-বিচূর্ণ করে দেব।