
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ৪:৪

বরিশালে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন সিটি মেয়র ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড তালুকদার মোঃ ইউনুস, আ’লীগ নেতা রফিকুল ইসলাম খোকন, গোলাম সরোয়ার রাজিবসহ কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।