
প্রকাশ: ২২ মে ২০২৩, ৩:৫৮

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ নেতা সাউথ।
আজ ২২ মে সোমবার বিকেল সাড়ে চার টায় আলহাজ্ব ভিপি মঈন তুষার এর নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি বি এম কলেজ থেকে শুরু হয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে শেষ হয়।

এসময় ছাত্রলীগ নেতা সাউথ বলেন, আবু সাঈদ চাঁদ একজন সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসীদের দল । তারা নাশকতা ও হত্যার রাজনীতি ছাড়া আর কিছুই জানে না। চাঁদের বক্তব্যে তা আবার প্রমাণিত হলো।