
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩, ৪:৩৩

নাটোরের লালপুরে বিদ্যুৎ গ্যাস দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে গৌরীপুরস্থ প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এর বাস ভবনে এই কর্মসূচি পালিত হয়।

লালপুর উপজেলা বিএনপির আহব্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, আরিফুর রহমান আরিফপ্রমুখ। এছাড়াও বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।