বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন সদ্য পদত্যাগী সাত্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ২:২১

শেয়ার করুনঃ
রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন সদ্য পদত্যাগী সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর একরকম আড়ালেই ছিলেন। ফোনেও কথা বলেননি কারও সঙ্গে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সরাইল উপজেলার পরমানন্দপুর হাজী মকসুদ আলী ভূঞা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। 

আরও

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে এবার মুখ খুলেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও বর্ষীয়ান রাজনীতিক আবদুস সাত্তার ভূঁইয়া। 

দল ছাড়ার বিষয়ে সাংবাদিকদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি জানান, ‘আমার হাত ধরেই সরাইল-আশুগঞ্জে বিএনপির জন্ম। এখন যদি মানসম্মান না থাকে দল করব কীভাবে? মানুষ মানসম্মানের জন্যই দল করে। দল থেকে কয়েক বছর ধরে সম্মান পাইনি। দলের কেউ কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। দল ও দলের নেতাকর্মীদের কাছ থেকে যথাযথ মূল্যায়ন পাইনি। তাই দল থেকে পদত্যাগ করেছি। 

আরও

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
রুমিন ফারহানা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ব্যারিস্টার রুমিন ফারহানা কর্তৃক তাকে নিয়ে করা বিভিন্ন মন্তব্যের রেশ টেনে তিনি আরও বলেন, ‘আমার বাবা-দাদা চৌদ্দ গোষ্ঠীও তাকে চিনত না। তবে তার বাবাকে আমরা চিনতাম। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে রুমিন ফারহানার নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবে রুমিন ফারহানা এমপি (সংসদ সদস্য) হয়েছেন। এখন আমার বিরুদ্ধে কথা বলেন।’

গত ১৫ জানুয়ারি আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে রুমিন ফারহানা বলেন, ‘অনেকের সঙ্গে তার (আবদুস সাত্তার ভূঁইয়া) ব্যক্তিগত কিংবা পারিবারিক সম্পর্ক থাকতে পারে। কিন্তু ভোটের দিন আমরা কেউ ভোটকেন্দ্রে যাব না। কেউ যেন তার জন্য একটা ভোটও না চাই। দল অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যে সাত্তারের জন্য কাজ করবে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির বহিষ্কৃত নেতা ও বর্ষীয়ান রাজনীতিক আবদুস সাত্তার ভূঁইয়াসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও চার প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম এবং জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। তারা চারজনই ‘হেভিওয়েট প্রার্থী’ ছিলেন। তাদে সরে দাঁড়ানোয় সাত্তারের জয়ে আর কোনো বাধা দেখছেন না ভোটাররা।

উল্লেখ্য, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হন আবদুস সাত্তার ভূঁইয়া। তিনি পাঁচবারের সাবেক সংসদ সদস্য। তবে দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাত্তার। এরপর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়ে নিজের ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন ফরম কিনেন তিনি। এর প্রেক্ষিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে সাত্তারকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত জাতীয় সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর