
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ২৩:১৯

"গৌরব ঐতিহ্যে সাফল্য ও সংগ্রামের" বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা, জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যসহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল লফিত মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাসিন আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা। অন্য দিকে দিবসটি উপলক্ষে উপজেলার খট্রামাধবপাড়া, বোয়ালদাড় ও আলিহাট ইউনিয়নে যথাযথ মর্যাদায় পালিত করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কেক কাটা ও দোয়া মাহফিল শেষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম এর নেতৃত্বে হিলি বাজারের দলীয় কার্যালয় সামনে এবং বাজারের বিভিন্ন স্থানে শতাধিক দু:স্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও দিনের সুবিধা জনক সময়ে পথ শিশুদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ, সেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক মাহাবুব আলম।