
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ০:৪৭

সৌদি আরবে সপরিবারে পবিত্র উমরা হজ্জ পালন করতে আগমন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে গণ সংবর্ধনা দেওয়া আছে।
সম্প্রতি সৌদি আরবস্থ মদিনা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কালা মিয়ার সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও মানুষের প্রিয় অবিভাবক জননেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মনজুরুল ইসলাম, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম সাধন,সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল্লাহ মহসিন,রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ চৌধুরী, রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসাইন,মদিনা বিএনপির সদস্য আব্দুল মান্নান, মদিনা যুবদলের সভাপতি শাহ জালাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মদিনা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রবিন,এছাড়া আরো বক্তব্য রাখেন, সৌদি আরবস্থ হাইল প্রাদেশিক বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম,আল জুবাইল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান, তাজুল ইসলাম, শেখ মোঃ রাকিব,মোঃ আবু বকর খান প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানে আজ সৌদি আরবে ৩০ লক্ষ বাংলাদেশীর চাকুরীর ব্যবস্থা হয়েছে। হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনঃরুদ্ধার, ভোটাধিকার ফেরত পাওয়া এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে মুক্ত করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আরো বলেন,বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব ফেলে ভিশন ২০৩০ আলোকে প্রবাসীদের কে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ও অভিবাসন ব্যয় কমানো হবে।