বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

করোনা নিয়ন্ত্রণে কারফিউ জারি সমাধান নয় : ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ২৩:৫৭

শেয়ার করুনঃ
করোনা নিয়ন্ত্রণে কারফিউ জারি সমাধান নয় : ফখরুল

করোনা নিয়ন্ত্রণে কারফিউ জারি কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

করোনা-বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির কারফিউ জারি করার পরামর্শের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, কারফিউ জারি কোনো সমাধান নয়। এই লকডাউনে যদি আপনি সঠিকভাবে সাধারণ মানুষের অর্থের ব্যবস্থা করতে না পারেন এবং যদি তাদের খাদ্যের ব্যবস্থা করতে না পারেন তাহলে এই অপরিকল্পিত লকডাউন দিয়ে তো সঠিক সমাধান আনতে পারবেন না।’

আরও

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

‘আমাদের পরপর যে লকডাউনগুলো হয়েছে- সরকারি ছুটি, লকডাউন, কঠোর লকডাউন- তাতে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব সৃষ্টি করা সম্ভব হয়নি। লকডাউনে কি দেখা যাচ্ছে? মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, কষ্ট পাচ্ছে, বলা যায় যে, অনেকে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন।’

তিনি বলেন, ‘লকডাউনের লক্ষ্যটা হচ্ছে- মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে, দূরত্ব সৃষ্টি করে সংক্রমণটা প্রতিরোধ করা। সেটার জন্য তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোথায় সেই সচেতনতা? খালি ধমক দিয়ে আর গরিব মানুষকে জেলের মধ্যে পুরে দিলে তো হবে না।’

আরও

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

ফখরুলকরোনাকারফিউ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

‘আমি পত্রিকায় দেখলাম, সাড়ে চার হাজার মানুষকে জেল দেয়া হয়েছে। এরা কারা? তারা সব সাধারণ গরিব মানুষ। তারা দিনে আনে দিনে খায়, হয়তো রিকশা চালায়, ঠেলাগাড়ি চালায়, হয়তো কোনো একটা রেস্টুরেন্টে চাকরি করে। এরা যখনই বেরিয়েছে তাদের ধরে নিয়ে গেছে। এমন কথাও বেরিয়েছে, বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে সেখানে তাকে গ্রেফতার করার ফলে সেই বাবা অক্সিজেনের অভাবে মারা গেছেন। এ অপরিকল্পিত ব্যবস্থার ফলেই আজকে এই ঘটনা ঘটছে।’

তিনি অভিযোগ করে বলেন, আজকে ‘দিন আনে দিন খায়’ মানুষ তারা কোনো রকমের সহযোগিতা পাচ্ছে না। ইনফরমাল সেক্টর তো এমনিতেই তারা ছোট ছোট পুঁজি নিয়ে কাজ করে। দুবার লকডাউনের ফলে এই ক্ষুদ্র মানুষগুলো তাদের পুঁজি হারিয়েছে, তারা নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে।

‘আমি ব্রিটেনের খবর জানি, যুক্তরাষ্ট্রের খবর জানি, যারা ছোট ছোট রেস্টুরেন্ট চালান, ইনফরমাল সেক্টর যেগুলো আছে এরা কিন্তু সবাই আগেই প্রণোদনা পেয়ে গেছে। অর্থাৎ মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রণোদনা পেয়ে যায়; ফলে তাদের ওখানে যারা কাজ করে তারা বেতন পেয়ে যায়, যারা মালিক তারাও ভালো একটা অর্থ পায়।’ সরকার এমনই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ঢাকার সিভিল সার্জন জেলার সব হাসপাতালে সাংবাদিকদের করোনা সংক্রান্ত কোনো তথ্য না দিতে যে সার্কুলার জারি করেছেন তার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরনের সার্কুলার প্রমাণ করে, তারা (সরকার) প্রকৃত তথ্য গোপন করছে এবং করতে চায়। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সরকার প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। এ ধরনের তথ্য গোপনের প্রচেষ্টা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্র পরিপন্থী।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মির্জা ফখরুল বলেন, ‘কয়েক দিন আগে পত্র-পত্রিকায় বেরিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী যে আকুল আবেদন জানিয়েছেন, সেই আকুল আবেদনের মধ্যে বলা হয়েছে যে, কী পরিমাণ টাকা তারা করোনায় ব্যয় করছেন। একটা টেস্টের জন্য সাড়ে তিন হাজার টাকা ব্যয় করছেন এবং তারা যে হিসাব দিয়েছেন তাতে এই কয়েক মাসের মধ্যে প্রায় নয় হাজার কোটি টাকা খরচ করে ফেলেছেন।’

‘অথচ দেখা যাচ্ছে, কোথাও কোনো রকমের ব্যবস্থা নেই। হাসপাতালগুলোতে আইসিইউ নেই, অক্সিজেন নেই, সিলিন্ডার নেই, বেড নেই- এগুলো চরম অব্যবস্থাপনা ও দুর্নীতি। ফলে আজকে করোনা পরিস্থিতি আক্রমণাত্মক হয়ে দেখা দিচ্ছে, একে সামাল দেয়া যাচ্ছে না। আপনি জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, জনগণের কাছ থেকে সব ধরনের ভ্যাট নিচ্ছেন অথচ আপনি জনগণের জন্য কোনো ব্যয় করছেন না। কিসে ব্যয় করছেন? মেগা প্রজেক্টে ব্যয় করছেন যেটাতে এই মুহূর্তে দেশের প্রান্তিক মানুষগুলোকে বাঁচানোর কোনো পথ নেই।’এখন তাদের না বাঁচানো গেলে সত্যিকার অর্থেই তারা দারিদ্র্যের নিম্নস্তরে নেমে যাবে’ শঙ্কা প্রকাশ করেন তিনি।

করোনা মোকাবিলায় বিএনপির আপদকালীন কমিটি গঠনসহ পাঁচ দফা প্রস্তাব সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘উনারা সুনির্দিষ্টভাবে বলুক কোনটা কোনটা বাস্তবায়ন করেছেন। চর্বিত চর্বণ তো প্রতিদিন উনারা করছেন। তাদের সমস্যাটা হচ্ছে, তারা কোনো সমালোচনা শুনতে চান না। আমরা শুধু সমালোচনা করি না, পাশাপাশি সমস্যা সমাধানের প্রস্তাবও দেই।’

‘এই যে তাদের একলা চলো নীতি, দুর্নীতি করো নীতি, লুটপাট করো নীতি এটাই তো এই দেশটাকে, এই জাতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে।’করোনা মোকাবিলায় সরকারের ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আবার ওয়ার্ড কমিটিতে দুর্নীতি শুরু হবে। ওখানে টাকা-পয়সা ভাগ করে নেবে আরকি। আমরা মনে করি, এটা ফিজিবল নয়।’

‘আমরা বলেছি, সরকারের যে হাসপাতালগুলো আছে সেগুলো ইকুইপ্ট করুক, সেই হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়াক, ডাক্তার বাড়াক, সেই হাসপাতালগুলোকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করুক, আইসিইউ বেড রাখুক তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এমন তো না যে, সমস্যা অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে তা তো নয়। হাসপাতালগুলোতে সুবিধা বাড়ালে মানুষ চিকিৎসা নিতে পারবে আর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’ ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করবে কি জন্য? কারণটা কী? প্রশ্ন করেন ফখরুল।

‘প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প’ নামের আড়ালে উপহারের ঘর নির্মাণে ‘হরিলুট’ চলছে উল্লেখ করে অবিলম্বে দুর্নীতির এই লোক দেখানো প্রকল্প বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বা ‘ভাই মেইনটেইন’ সংস্কৃতির আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, অতীতে ছাত্ররাজনীতিতে প্রচলিত গ্রুপিং ও ব্যক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটেছে এবং এসব রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাত্রশূন্য অবস্থায় পড়তে হবে। বুধবার (৬ মে) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় ছাত্রশক্তি দেবীদ্বার উপজেলা

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী নিজেই সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করেছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে সংসদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৯ জন নারী সংসদ সদস্য। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠন শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ

সর্বশেষ সংবাদ

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ