
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘একটা মারলে দুইটা মারব।’
