
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৯:২১

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা মোকাবিলায় অভিন্ন অবস্থানে রয়েছে বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলো। পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোও সক্রিয় রয়েছে।
