
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ২৩:৩৫

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সুনামি বয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)। সংস্থাটির পরিচালক বলেছেন, দেশটিতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে।
