রবিবার, ৫ জুলাই, ২০২৬২১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

ভারতে প্রথম আদিবাসী নারী পাইলট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮

শেয়ার করুনঃ
ভারতে প্রথম আদিবাসী নারী পাইলট

দু’ডানায় ভর করে ওড়ার স্বপ্ন তার ছোট থেকেই। কিন্তু ভারতের উড়িষ্যার প্রত্যন্ত কোণায় মাওবাদী অধ্যুষিত এলাকা মালকানগিরিতে বসে সে স্বপ্ন দেখা সহজ কথা নয়। বহু বাধা পেরিয়ে যদিও মাত্র সাতাশেই সে স্বপ্ন পূরণ করেছেন অনুপ্রিয়া লাকরা। মালকানগিরির প্রথম আদিবাসী নারী পাইলট হিসেবে বেসরকারি উড়ানসংস্থায় যোগ দিয়েছেন তিনি। সাঁওতাল সম্প্রদায়ের অনুপ্রিয়া তিন ভাইবোনের মধ্যে বড়। বাবা মরিনিবাস লাকরা রাজ্য পুলিশের হাবিলদার। সপ্তম শ্রেণি পর্যন্ত অনুপ্রিয়া পড়েছেন মালকানগিরিরই একটি ইংরেজিমাধ্যম স্কুলে। এরপর বাকি লেখাপড়া সেমিলিগুড়ায়। পরে ইঞ্জিনিয়ারিং পড়তে ভুবনেশ্বরে চলে যান মেধাবী এই ছাত্রী। কিন্তু ককপিটে বসার স্বপ্ন তাকে টেনে নিয়ে যায় অন্য পথে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনায় মাঝরাস্তাতেই ইতি দেন তিনি।

বিমান চালানোর প্রশিক্ষণ নিতে ভুবনেশ্বরের একটি প্রতিষ্ঠানে ভর্তি হন ২০১২ সালে। বাবা মরিনিবাস বলেছেন, ‘মেয়ের জন্য আমি অত্যন্ত গর্বিত। ছোটবেলা থেকেই ওর আকাশ ছোঁয়ার স্বপ্ন। আজ সেই লক্ষ্যে ও সফল। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং সব রকম পরিস্থিতিতে ওর মায়ের সমর্থন।’ দিন কয়েক আগে সুখবর এসে পৌঁছনোর পরেই উৎসব শুরু হয়ে যায় ভুবনেশ্বর থেকে ৬০০ কিলোমিটার দূরে মালকানগিরিতে। তার স্কুলের এক বন্ধু রঞ্জন নায়েক বলেছেন, ‘আমি ওকে যত দিন ধরে চিনি, ওর বিমান চালক হওয়ার স্বপ্নের কথা জানি। ২০১৭ সালে অনুপ্রিয়া কমার্শিয়াল পাইলট হিসেবে লাইসেন্স পায়। আমরা ওর সাফল্যে গর্বিত।’

অনুপ্রিয়ার স্কুলের প্রিন্সিপাল সিস্টার অনিতার কথায়, ‘ও প্রথম থেকেই খুব মেধাবী ও নিয়মানিষ্ঠ মেয়ে। আমরা জানতাম ও বড় কিছু করবে। ওর কৃতিত্ব স্কুলের বাকি ছাত্রীদের অনুপ্রাণিত করবে।’ মেয়ের স্বপ্নে বিমান। অথচ বাস্তবে কখনও যানটিকে দেখেননি অনুপ্রিয়ার মা জিমাজ। তা সত্ত্বেও মেয়েকে স্বপ্নের পথে পাড়ি দিতে সাহায্য করে গিয়েছেন সব পরিস্থিতিতে। তিনি বলেছেন, ‘‘আমরা অনেক সময়ে অর্থকষ্টে ভুগেছি। কিন্তু তার আঁচ সন্তানদের ওপর আসতে দিইনি। ওকে ওর লক্ষ্যে এগিয়ে যেতে বাধা দিইনি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ইনিউজ ৭১/এম.আর

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

হিলিতে বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার, অপহরণ মামলার আসামিও আটক

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

গোয়ালন্দে যাত্রীবেশী ছিনতাইকারীর খপ্পরে ইজিবাইক চালক !

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

লোডশেডিংয়ে নাকাল মৌলভীবাজার, স্বস্তি দিলেও ভোগান্তি কমাতে পারেনি এক পশলা বৃষ্টি

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

দৌলতদিয়ায় অভিযানে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই নারী

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে