রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

তৃণমূলের নেতৃত্বেই হবে কেন্দ্র সরকার: মমতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ এপ্রিল ২০১৯, ২২:৪০

শেয়ার করুনঃ
তৃণমূলের নেতৃত্বেই হবে কেন্দ্র সরকার: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস নতুন সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন। শনিবার হাসিমারার জনসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এ বার তৃণমূলের নেতৃত্বে সরকার হবে। বাংলাই ভারত গড়বে।’ বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। আঞ্চলিক দলগুলির শক্তিবৃদ্ধি করে বিজেপি বিরোধী জোট-গঠনের ক্ষেত্রে মমতাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। তার আহ্বানেই কলকাতার ব্রিগেডে দেশের সব আঞ্চলিক দলগুলির শীর্ষ নেতাদের জমায়েত হয়েছিল।

এমনকী, কংগ্রেসের তরফেও প্রতিনিধি এসেছিলেন মমতার সেই ‘সংযুক্ত ভারতে’র মঞ্চে। তার পরে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে বারবার ওই বিরোধী নেতাদের নিয়ে বৈঠকেও তৃণমূল নেত্রীর ভূমিকাও নজরে পড়ার মতো। তাই তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের কথা বলে মমতা কী ইঙ্গিত দিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ভোট পরবর্তী পরিস্থিতিতে যোগ-বিয়োগের অঙ্ক কষে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে তৃণমূল নেত্রী তার নিজের দাবি পেশ করে রাখলেন। মমতা অবশ্য এর আগে বারবার বলেছেন, তিনি কোনও পদের জন্য লালায়িত নন। তার কাজ বিজেপি-বিরোধী সরকার গড়ার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা নেওয়া।বিরোধী জোট ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন, তা আলোচনার সাপেক্ষে তখনই ঠিক হবে।

এই অবস্থায় তৃণমূলের নেতৃত্বে সরকার গঠনের বক্তব্য এক নতুন মাত্রা যোগ করল। এ দিনও বারভিশা এবং হাসিমারায় মমতা বিজেপিকে হঠাতে কংগ্রেস, সিপিএমকে ভোট না দিয়ে শুধুই জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘দিল্লির সরকারকে বদলে দিন। তৃণমূলের নেতৃত্বে সরকারই মানুষের জন্য লড়বে, গড়বে ও জয় করবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী, লুঠেরা বলে অভিযোগ করে মমতা বলেন, ‘‘মোদীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই। শুধু জোর গলায় মিথ্যা কথা বলেন। ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ৫৬০ ইঞ্চি মিথ্যা বলেন।” রামায়ণের বারণের উদাহরণ টেনে তার কটাক্ষ, ‘‘রাবণেরও ৫৬০ ইঞ্চি ছাতি ছিল। কিন্তু কেউ তাকে পছন্দ করে না।’’ আরএসএস-কেও নিশানা করে মমতা বলেন, “আগে আরএসএস-এর জন্য একটা সম্মান ছিল। ভাবতাম কিছু ভাল নেতা রয়েছেন। কিন্তু এখন দেখছি, শপিং মলের মতো হয়ে গিয়েছে ওদের সংস্কৃতি। বিজেপির হয়ে কাজ করছেন।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার
প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/এম.আর

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে

সর্বশেষ সংবাদ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত তিন

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির