বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

'ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে পাকিস্তান নামলেন বিন সালমান'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৫:১৬

শেয়ার করুনঃ
'ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে পাকিস্তান নামলেন বিন সালমান'

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজনের মাঝে লাল গালিচা সংবর্ধনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি যুবরাজকে বহনকারী বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে। সৌদির এই যুবরাজের দু'দিনের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নুর খান বিমান ঘাঁটিতে বিমান অবতরণের পর বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি অতিথিদের স্বাগত জানাতে বিমান ঘাঁটিতে উপস্থিত ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৬ এবং থান্ডার জেট এফ-১৭ আকাশে নিরাপত্তা দেয়। পাক নৌবাহিনীর যুদ্ধবিমান প্রহরা দিয়ে নুর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায় যুবরাজের বিমানকে। ঘাঁটিতে বন্দুকের ২১টি গুলি আকাশে ছুড়ে যুবরাজকে স্বাগত জানায় পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাওয়াদ চৌধুরী বলেন, যুবরাজ তার পরিবারের সঙ্গে যোগ দিতে (তার) নিজ দেশে আসছেন। সৌদি যুবরাজের এ সফরের সঙ্গী হিসেবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ীসহ ২০০ সদস্যের উচ্চ প্রতিনিধি দল আগেই পাকিস্তানে পৌঁছেছে। ২০১৭ সালে সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করছেন বিন সালমান।

তার সফর ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলাবাদ ও রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহর দুটির কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও আকাশে যে কোনো ধরনের বিমান এবং ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর সোমবার দু'দিনের সফরে ভারতের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করবেন সৌদি যুবরাজ। সৌদি এই যুবরাজের পাকিস্তান সফর শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেয় সৌদি আরব। এই সফরে সৌদি আরবের সাথে বিশাল অঙ্কের বাণিজ্য চুক্তি করবে পাকিস্তান। রোববার ইসলামাবাদে পা রেখেছেন এমবিএস। তার এই সফরে পাকিস্তানের সাথে বড় বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। দ্য ডন জানিয়েছে, নিকট অতীতে ১২০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে সৌদি আরব। যা এই সফরেই চূড়ান্ত হবে। দুই দেশের মধ্যে তেল পরিশোধন নিয়ে আট শ’ কোটি ডলারের আরেকটি চুক্তি হবে। এছাড়া পানি, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, অর্থায়ন, অভ্যন্তরীণ নিরাপত্তা, গণমাধ্যম, সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে আরো কিছু প্রস্তাব উত্থাপন করা হবে সৌদি যুবরাজের সামনে। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে একান্ত বৈঠক করবেন সৌদি যুবরাজ। এছাড়া ইমরান খানের সাথে প্রতিনিধি দল নিয়েও বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট আরিফ আলভি ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সাথেও বৈঠক করবেন বিন সালমান।

প্রতিবেশী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা