শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলভাইরাল টপিক

আম্বানিপুত্রের বিয়ের আয়োজনে আড়াই হাজার পদের খাবার!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ০:৮

শেয়ার করুনঃ
আম্বানিপুত্রের বিয়ের আয়োজনে আড়াই হাজার পদের খাবার!

যেনতেন বিয়ে তো নয়! বিশ্বের সবচেয়ে ধনীদের একজন—মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌–বিবাহ আনুষ্ঠানিকতা চলছে গুজরাটের জামনগরে। হলিউড–বলিউড তারকা থেকে শুরু করে বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো ধনকুবেররাও সেখানে ভিড় করেছেন। স্বাভাবিকভাবে এখন ‘ট্রেন্ডিং’–এ আছে তাই জামনগর।

১ থেকে ৩ মার্চ চলবে বিয়ে পূর্ববর্তী আয়োজন। সে আয়োজনের ছবিই ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা এত বড় আয়োজনে খাবারদাবার কী থাকছে? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘প্রি–ওয়েডিং’ অনুষ্ঠানে ১ হাজার অতিথির জন্য রান্না করছেন ২১ জন শেফ। ২০ জন নারী, আর একজন পুরুষ। তাঁরা এসেছেন ভারতের ইন্দোরের জারদিন হোটেল থেকে। অতিথিদের পাতে সেরা খাবারটা তুলে দিতে যথাসাধ্য চেষ্টা করছে শেফের দল।

আরও

ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্ক-বোমা, শেয়ারবাজারে ধস

ভারতের রপ্তানিতে ট্রাম্পের শুল্ক-বোমা, শেয়ারবাজারে ধস

জারদিন হোটেলের পরিচালক গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ৩ দিনের প্রি–ওয়েডিং অনুষ্ঠানে আড়াই হাজার পদ রান্না হচ্ছে। জাপানি, থাই, মেক্সিকান, প্যান এশিয়ান খাবার ছাড়াও থাকছে পার্সি থালি।

সকালের নাশতায় ছিল ৭৫ পদের খাবার। দুপুরে ২২৫ পদ, রাতে ২৭৫ পদ। এ ছাড়া মাঝরাতের ভোজের জন্যও রাখা হয়েছে ৮৫ পদ। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই মধ্যরাতের খাবার পরিবেশন করা হয়েছে। প্রতি বেলার মেনুই এমনভাবে সাজানো হয়েছে, যেন কোনো খাবারেরই পুনারাবৃত্তি না হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

মুকেশ আম্বানি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

কেবল ইন্দোরের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্যই ছিল আলাদা কাউন্টার। সেখানে ইন্দোরি কচুড়ি, ভুট্টার ভর্তা, খোপরা প্যাটিস, উপ্‌মা ও ইন্দোরের পোহা জালেবি ছাড়াও ছিল নানা খাবার। মসলাগুলোও আনা হয়েছে ইন্দোর থেকেই।

শেফদের একজন সুরভী সেগাল, তিনি তাঁর ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তিনি মূলত রান্নার উদ্ভিজ্জ উপাদান, তথা তাজা ফল ও সবজি নিয়ে কাজ করেন। ভিডিওতে দেখা যায়, সুরভী খেত থেকে তাজা বিটরুট তুলছেন। ক্যাপশনে এই শেফ লিখেছেন, ‘জামনগর থেকে যে স্মৃতি, অভিজ্ঞতা আর শিক্ষা নিয়ে যাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ। একঝাঁক স্মৃতি আর দারুণ সব বন্ধুত্ব নিয়ে বাড়ি ফিরব।’

সুরভীর পোস্ট দেখে বোঝা যায়, রান্নার হাজারো উপাদানের মধ্যে তাজা পুদিনা, ফিল্টার করা কফি, অর্গানিক সস, তাজা লাল মরিচও আছে। খাবার পরিবেশন করা হচ্ছে কলাপাতায় সাজিয়ে। এ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে নানা ধরনের ফলের ছবিও দিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

দেশের অন্যতম উদ্যোক্তা সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) সম্প্রতি ফাউন্ডার মেম্বার্স নাইট ২.০ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যা উদ্যোক্তাদের মাঝে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও প্রজ্জ্বলিত করেছে। গত ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বনানীর হোটেল শেরাটনে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় যেখানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ রোডম্যাপ উপস্থাপন ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির সূচনা করেন ক্লাবের যুগ্ম