রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দুর্নীতির হাতিয়ার ফটোশেসন, এ দায় কার ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুলাই ২০২০, ১:৮

শেয়ার করুনঃ
দুর্নীতির হাতিয়ার ফটোশেসন, এ দায় কার ?
হলিউড, বলিউড, ঢালিউড এর সেলিব্রেটিদের সাথে সেলফি তুলতে কার না মন চায়। ঠিক একইভাবে দেশের বড় বড় রাজনীতিবিদ, আমলা ও প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে সেলফি তোলা যেন দিন দিন নিয়মে পরিণত হচ্ছে। তবে এক শ্রেনীর মানুষ অপেক্ষায় থাকে কখন আসবে সেই ক্ষণ। এনড্রয়েড ফোন অনেকটা সহজলভ্য থাকায় এখন আর সেই ক্ষণ গণনার জন্য অপেক্ষায় থাকতে হয় না। সুযোগ এলে সাথে সাথে ফটোশেসন বা সেলফি তুলতে ভুল করেন না সেই সকল অসাধু ব্যক্তিরা। পরবর্তীতে সেই ছবি দেয়ালে সাটিয়ে নিজেকে ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে হরহামেশাই নানাবিধ অপকর্ম ও দুর্নীতি করে যাচ্ছে অনেকেই। আর এ নিয়ে অস্বস্তিতে পড়তে হয় সেই সকল নামকরা রাজনীতিবিদ, আমলা ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। 

বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ক্যাসিনো অভিযান, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ও প্রাইভেট হাসপাতালগুলোতে পরিচালিত অভিযানে এমনটি লক্ষ্য করা গেছে। এসবের দায় নেবে কে? আর এজন্য দায়ী-ই বা কারা ? তবে সচেতন মহলের মতে, কোন বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কিংবা সরকারি প্রতিষ্ঠান যা-ই হোক সেখানে সরকার প্রধান ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ব্যতীত ব্যক্তিগত কোন ছবি টানানো যাবে না। আর এটা করা সম্ভব হলেই কেবল এ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন তারা।

বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, দারিদ্র ও ক্ষুধামুক্ত বৈষম্যহীন জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামীলীগ। যার মুখ্য চালিকাশক্তি হলো ডিজিটাল প্রযুক্তি। বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ২০২১ রূপকল্পে একুশ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিতে জড়িয়ে আছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো। জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য রাষ্ট্র তথা সরকার সেভাবেই এগিয়ে যাচ্ছে। 

আরও

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
কিন্তু এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা রাতারাতি ক্ষমতাবান ও ধনী হওয়ার মানসে সমাজে প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতা, প্রভাবশালী মন্ত্রী কিংবা এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কৌশলে ছবি তুলে রাখে। কেউবা আবার দাওয়াতবিহীন অনুষ্ঠানে হাজির হয়েই সেলফি তোলার ধান্দায় থাকে। পরবর্তীতে ওই ছবিগুলো দিয়ে তাদেরকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যার কাছে যত বড় মানের নেতার সাথে ছবি/সেলফি থাকে সে ততোই ক্ষমতাধর হিসেবে জাহির করে। সুবিধাবাদী চরিত্রের বিকাশ ঘটিয়ে নানা পথে আর্থিক সুবিধা নিয়ে রাজনীতিতেও পদ ও পদবি অর্জন করার মতো ক্ষমতাবান হচ্ছে কেউ কেউ। অতীতে এ ধরণের ঘটনা খুব একটা দেখা না গেলেও বর্তমানে সহসাই চোখে পড়ছে এ ধরণের কার্যক্রম। স্থানীয় পর্যায় থেকে শুরু করে উপর মহল পর্যন্ত এ চিত্র এখন মামুলি ব্যাপার। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ক্যাসিনো অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিকসহ সুশীল সমাজ। এছাড়া মহামারী করোনা ভাইরাস যখন বাংলাদেশে আঘাত হেনেছে ঠিক তখনই এক শ্রেনীর অসাধু চক্র অর্থ লোভে অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় সরকারি চাল চুরির ঘটনা ঘটেছে এই মহামারীর মধ্যে। নকল ওষুধ (হ্যান্ড স্যানিটাইজার, হ্যাক্সিসল, হ্যান্ড রাব, মাস্ক) ধরা পড়েছে প্রশাসনের অভিযানে। সর্বশেষ মহামারী করোনার দুর্যোগকালীন সময়ে করোনা পরীক্ষা করার অনুমোদন এনে মানুষের সাথে প্রতারণা করে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল। যার প্রমান পাওয়া গেছে র‌্যাবের অভিযানে। 

এই সেলফি বা ছবি ব্যবহার করে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তাদের ব্যাপারে কথা বলতে একাধিক রাজনীতিবিদ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করলে কেউ-ই কোন মন্তব্য করতে রাজী হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন, বর্তমান জনবান্ধব সরকার যখন বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন। ঠিক তখনই সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, রাজনীতিবিদ ও আমলাদের সাথে সেলফি/ছবি ব্যবহার করে উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে একটি মহল। তাদের মতে, এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ ধরণের ছবি/সেলফি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হওয়ার তাগিদ দেন তারা।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি