মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাংলাদেশ বাতিল করতে পারে হজযাত্রা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ২০:১৬

শেয়ার করুনঃ
বাংলাদেশ বাতিল করতে পারে হজযাত্রা

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর হজযাত্রীদের সৌদি আরবে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। তবে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য স্পর্শকাতর হওয়ায় সৌদি সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেবে না বলে জানিয়েছেন তারা।এদিকে, হজযাত্রা নিয়ে বাংলাদেশের ৬৪ হাজার ৫শ’ নিবন্ধিত হজযাত্রী চরম অনিশ্চয়তায় ভুগছেন। সৌদি সরকারের সিদ্ধান্তহীনতার দরুণ এবার হজযাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পবিত্র হজের আর মাত্র ৩৮ দিন বাকি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ হবার কথা। আগামীকাল পহেলা জিলকদ থেকেই সৌদি আরবে বিশ্বের হজযাত্রীদের প্রবেশের কথা ছিল। আর ৫ জিলহজ পর্যন্ত সর্বশেষ হজ ফ্লাইট সৌদিতে যাওয়ার কথা ছিল। গত বছর পহেলা জিলকদের রাতেই বাংলাদেশ থেকে বেসরকারি হজ এজেন্সি রাজশাহী ট্রাভেলসের ১০০ হজযাত্রী (এসভি-৮০৩) ফ্লাইট যোগে সৌদি গিয়েছিল।

বর্তমানে দেশটিতে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় রাজকীয় সৌদি সরকার ১৪৪১ হিজরীতে পবিত্র হজ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণ করছে। ফলে করোনার কারণে চলতি বছর হজ না হবার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ ভাবছেন চলমান মহামারি স্বাভাবিক হলে সীমিত আকারেও হজ হতে পারে। এ জন্য সৌদি সরকার হজের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে বিলম্ব করছে।

আরও

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি
গত সাড়ে তিন মাস যাবত সৌদির সাথে সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ। দীর্ঘদিন পর রোববার দেশটি থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মক্কার মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। মক্কা থেকে বাংলাদেশ হজ মিশনের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ইতোমধ্যে সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কম্বোডিয়া চলতি বছর হজ বাতিল ঘোষণা করেছে। হজ বাতিল হবার বিষয়টি আঁচ করতে পেরে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম শেখ মো. আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, হজ বাতিল হলে নিবন্ধিত হজযাত্রীদের পরের বছর অগ্রাধিকার দেয়া হবে।ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকার এখনো হজ বাতিলের ঘোষণা দিতে পারছে না। সৌদি সরকারের সিদ্ধান্তের পরেই সরকার হজ নিয়ে চূড়ান্ত ঘোষণা দিবে।

সৌদি -বাংলাদেশ দ্বি পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবার ১ লাখ ৩৭ হাজার ১৯৮জন হজযাত্রীর হজে যাওয়ার কথা ছিল। দফায় দফায় হজ নিবন্ধনের সময় বাড়ানো হলেও হজযাত্রীদের মধ্যে দ্বিধা দেখা দেয়ায় অনেকেই নিবন্ধন করেনি। ধর্ম মন্ত্রণালয়ের আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেড জানায়, সরকারি ব্যবস্থাপনায় এযাবৎ ৩ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর হজ (অতিরিক্ত সচিব) মাকসুদুর রহমান রোববার জানান, মরণঘাতী করোনা মহামারিতে এবার হজ হবে কিনা এ বিষয়ে সৌদি সরকার এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। হজের ব্যাপারে রাজকীয় সৌদি সরকারের ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই। এ ব্যাপারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও কাউন্সেলর হজ উল্লেখ করেন।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

এদিকে, সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করায় তার উত্তরসূরি কে হবেন তা’ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন সৎ, অভিজ্ঞ বিচক্ষণ ও নিষ্ঠাবান ব্যক্তিকেই দায়িত্ব দেবেন এমনটাই অনেকের প্রত্যাশা।অন্যদিকে, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হজের ব্যাপারে সৌদি সরকারের কাছ থেকে এখনও আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। তাদের সিদ্ধান্তের পরেই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে হজের ব্যাপারে করণীয় সর্ম্পকে জানানো হবে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম রোববার বলেন, হজের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। করোনা মহামারীতে হজ নিয়ে সউদী সরকারের সিদ্ধান্তের দিকে সবাই তাকিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন। রাজশাহী ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি মোস্তাফিজুর রহমান বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে হজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় হজ এজেন্সিগুলো ও নিবন্ধিত হজযাত্রীরা চরম উৎকন্ঠায় রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারিতে হজ ও ট্রাভেলস এজেন্সিগুলো দেউলিয়ার পথে। অফিস ভাড়া ও কর্মচারীদের বেতন পরিশোধ করতে পাছে না এজেন্সিগুলো। এজেন্সিগুলোর মালিকরা মূলধন ভেঙ্গে বসে বসে খাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবার আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস