রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫২৩ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

হিন্দু মহাজোটের মহাসচিবের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২

শেয়ার করুনঃ
হিন্দু মহাজোটের মহাসচিবের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগ এনেছে সংগঠনটির একাংশ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতিতে সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের এই নেতারা তার বহিষ্কারের ঘোষণাও দিয়েছেন। সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে। তবে এসব বিষয়ে গোবিন্দ চন্দ্রের বক্তব্য পাওয়া যায়নি।

হিন্দু জোটের যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গোবিন্দ প্রামাণিক বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘কটূক্তি করায় তারা বিব্রত’। ‘তিনি সর্বদা জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তির প্রশংসা করেন। পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন। এমনকি বঙ্গবন্ধুকে নিয়েও নানা সময়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে বিরক্তি প্রকাশ করেছে।’

তিনি বলেন, সম্প্রতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এমন উগ্র মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগও রয়েছে। আমাদের নানা কর্মসূচিতেও স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন এসে উপস্থিত হতেন। নেতাকর্মীরা নিজেদের ক্ষোভ জানিয়েছেন। সংগঠনের মাসিক চাঁদার পরিমাণ, আয়-ব্যয়ের হিসাব প্রকাশে গোবিন্দ প্রামাণিক নানা সময়ে ‘অস্বীকৃতি’ জানাতেন বলে অভিযোগ করেন হিন্দু মহাজোট নেতারা।

আরও

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন ছাড়া সদস্যপদ প্রদান, পদায়ন এবং জেলা-উপজেলার কার্যকরী কমিটি ‘ভেঙে নতুন কমিটি দেয়ায়’ গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্য নেতারা। ভারতের জাতীয় নাগরিকপঞ্জি -এনআরসি, রাম মন্দির ইস্যুতে বিতর্ক তৈরি করায় গোবিন্দ প্রামাণিক ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন’ বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে।

উত্তম কুমার দাস বলেন, এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন মাত্র ব্যক্তির একগুয়েমি, স্বেচ্ছাচারিতা, ব্যবসায়ী মনোভাব, ব্যক্তিস্বার্থকেন্দ্রিক চিন্তার কারণে আজ পর্যন্ত এই সংগঠনটি শক্তিশালী অবস্থানে দাঁড়াতে পারেনি। মাত্র একজন নেতার স্বেচ্ছাচারিতা, নৈতিক স্খলন ও এক কর্মীর বিরুদ্ধে অন্য একজনকে লাগিয়ে দেয়া, অর্থ নিয়ে পদায়ন করা ইত্যাদি কারণে সংগঠনটি বারবার ভাঙনের মুখে পড়েছে।

‘এসবের পেছনে মাত্র একজন লোকই বরাবর দায়ী ছিল, এখনও আছেন। তিনি হলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যিনি প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে এ বছরের ১৬ জানুয়ারি অবধি সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।’ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ‘ব্যর্থ নেতৃত্বের’ কারণে ২০১৫-১৬ সময়কালে হিন্দু মহাজোটে ভাঙন দেখা দিলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে বলে জানান উত্তম। তখন জয়ন্ত কুমার সেন সভাপতির পদ ছেড়ে যান।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

উত্তম দাস বলেন, বাংলাদেশ হিন্দু মহাজোট জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে কাজ করছে, এমন অভিযোগ দীর্ঘ দিনের। সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক সরাসরি যুক্ত বলে লোকশ্রুতি রয়েছে। ফলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা নানা ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হয়েছে ও প্রশ্নের মুখোমুখি হয়েছে। যদিও এ সংগঠন কারও তাবেদারি করবে না, এমন প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়েছে। গত বছরের ৬ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির বৈঠকে গোবিন্দ প্রামাণিককে ডেকে আনা হয় জানিয়ে উত্তম বলেন, সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের ‘জবাব দিতে পারেননি।

আরও

জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

এসব অভিযোগ খতিয়ে দেখতে হিন্দু মহাজোট নেতা তারক পদ রায়, বিমল কৃষ্ণ শীল, রাম কৃষ্ণ বিশ্বাস, হেমন্ত কুমার দাসকে নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা (বিগ্রেডিয়ার জেনারেল) জয়ন্ত কুমার সেন সংগঠনের সভাপতির পদ থেকে ইস্তফা চাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে সোনালী দাসকে।

গোবিন্দ প্রামাণিকের স্থলে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে মৃত্যুঞ্জয় কুমার রায়কে। এ বিষয়ে বক্তব্য জানতে গোবিন্দ প্রামাণিকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। জয়ন্ত কুমার সেন বলেন, ‘নানা অনিয়ম অভিযোগের কারণে আমি দুই বছর আগে সংগঠনটি থেকে ইস্তফা দিয়েছি। এখন এই সংগঠনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে সর্তকতা জারি

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

পাংশায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে অগ্নিসংযোগ

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

নতুন রাজনৈতিক জোট গঠন এনসিপির

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় চুক্তিপত্র জালিয়াতি করে কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট সমাপনী কর্মশালা

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ, ভোগান্তি

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি তুলে ধরে। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল

চলতি সপ্তাহেই নির্বাচন তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত ইসি

চলতি সপ্তাহেই নির্বাচন তফসিল, প্রস্তুতিতে ব্যস্ত ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

ভোট দায়িত্বে শুধু সরকারি ব্যাংক কর্মকর্তাদের রাখছে ইসি

ভোট দায়িত্বে শুধু সরকারি ব্যাংক কর্মকর্তাদের রাখছে ইসি

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি সপ্তাহেই ঘোষিত হবে নির্বাচনের তফসিল। তারই প্রেক্ষাপটে ভোটের আগে-পরে নানা প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) এসব বিষয় নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান—এবারের নির্বাচনে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের দায়িত্বে রাখা হবে না। তিনি বলেন,

জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি: ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি: ইসির গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) আজ তার ১০ম সভায় বসেছে। আজকের বৈঠক শেষে যেকোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার, ইসির নতুন নির্দেশনা

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার, ইসির নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ছে দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে যে নিবন্ধন কার্যক্রম শুরু করেছেন, তাতে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানা যায়। ইসির তথ্য অনুযায়ী,