বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কুষ্ঠরোগ নির্মূলে সচেতনতা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৫

শেয়ার করুনঃ
কুষ্ঠরোগ নির্মূলে সচেতনতা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

কুষ্ঠরোগ নির্মূলে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও যদি কুষ্ঠ রোগ দেখা যায়, তাকে চাকরিচ্যূত করা যাবে না, তাকে সমাজ থেকে দূর করা যাবে না, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যেখানে কুষ্ঠরোগী চাকরি করবে সেখানে তাদেরই দায়িত্ব থাকবে তিনি যেন সুচিকিৎসা পায়, তিনি যেন সুস্থ হতে পারে, সে যেন পঙ্গুত্ব বরণ না করে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। বুধবার বেলা ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে কুষ্ঠ নিয়ন্ত্রণে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা সার্ভে করে দেখেছি, এ রোগটা সব এলাকায় সমান না। কিছু কিছু এলাকায় এ রোগটা বেশি দেখা যায়। তাই যেসব এলাকায় এ রোগটা বেশি দেখা যায়, সেসব এলাকায় আমাদের আরও বেশি দৃষ্টি দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মানুষের থাকা-খাওয়া সব দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে।

শেখ হাসিনা বলেন, ১৮৯৮ সালে ব্রিটেনের একটা আইন ছিল, সেই আইনে বলা ছিল- কুষ্ঠ রোগীদেরকে বাইরে বের হতে দেওয়া যাবে না। কুষ্ঠ রোগীদের আশ্রয় কেন্দ্রে বন্দি করে রাখা হত। সেই আইনটা আমাদের দেশেও প্রচলিত ছিল। আমরা সেই আইন পরিবর্তন করে দিয়েছি। ২০১১ সালে সেই আইন পরিবর্তন করে দিয়েছি যে, তাদেরকে ওইভাবে কোনও বন্দিখানায় রাখার বিষয় নয়। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারা সমাজেরই একজন। আর সেই হিসেবেই তাদের স্বীকৃতি দিতে হবে। তারা যেন সুষ্ঠু হতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নতুন করে অন্য কেউ যেন আক্রান্ত না হতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এর জন্য সচেতনতা প্রয়োজন। আর আর আমরা সেভাবেই দৃষ্টি দিচ্ছি।

আরও

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা চাই যে, আমাদের দেশটা উন্নত হোক, সমৃদ্ধশালী হোক সেইসঙ্গে আমাদের দেশের মানুষগুলো সুন্দরভাবে বাঁচুক। যেমন আমাদের প্রতিবন্ধীদের অধিকারও প্রতিষ্ঠা করে দিয়েছি। তেমনি কুষ্ঠ রোগীদেরও মানবিক দৃষ্টিতে দেখতে হবে, বিবেচনা করতে হবে।

তিনি বলেন, আমি কুষ্ঠ রোগীদেরকে কাছ থেকে দেখেছি, তাদের কাছে গিয়েছি, নিজের হাতে তাদেরকে খাবার দিয়েছি, টাকা দিয়েছি। আমার কোনও অসুবিধা হয়নি। আমার সঙ্গে যারা কাজ করেছে, তাদেরও কোনও অসুবিধা হয়নি। এত কাছে যদি না আসত, তবে আমি তাদের সম্পর্কে জানতেই পারতাম না। কাজেই এভাবে যদি সমাজের সবাই একটু দায়িত্ব নেয় এবং তাদেরকেও সমাজে অবস্থানের অধিকার দেওয়া হয়, তবে তারা সুস্থ হয়ে উঠবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের দেশ থেকে আমরা পোলিও দূর করেছি, হাম দূর করেছি। এরকম বিভিন্ন রোগ যেগুলো এক সময় আমাদের জন্য বিরাট একটা সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করতে সক্ষম হয়েছি। কাজেই বাংলাদেশ পারবে না- এটা ঠিক না। আমি মনে করি, আমরা পারবো এবং আমাদের যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা করতে হবে। তাছাড়া, চিকিৎসা ক্ষেত্রে ইতিমধ্যে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছি। আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। কারণ জাতির পিতা সবসময় চেয়েছিলেন তৃণমূল মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে। এর জন্য তিনি কিছু উদ্যোগও নিয়েছিলেন, কিছু ইউনিয়ন হাসপাতালও করেছিলেন। কিন্তু এরপর তো তিনি আর কাজ করতে পারেননি। তাই ১৯৯৬ সালে যখন আমি সরকারে আসি, তখন এই কমিউনিটি ক্লিনিক করার ধারণাটা তৈরি হয়।

সরকারপ্রধান বলেন, এক সময় মনে করা হত এটা একটা অভিশাপ। কিন্তু আসলে এটা কোনও অভিশাপ না। এটা জীবাণু সংক্রমণের মাধ্যমে হয়। তাই কোন জীবাণু সংক্রমণের মাধ্যমে হয়, তা গবেষণা করে বের করে সেই জীবাণুটা যেন বিস্তার করতে না পারে এবং আমাদের দেশ থেকে এটা যেন সম্পূর্ণভাবে নির্মূল হয়, তার পদক্ষেপ আমাদের নিতে হবে। এজন্য আমাদের গবেষণাও একান্তভাবে প্রয়োজন। এখন আন্তর্জাতিকভাবে গবেষণা হচ্ছে, ওষুধ বের হচ্ছে। আমাদের দেশেও আমরা এটা করতে পারি। তাতে আমরা নিজেরাই আমাদের পায়ে দাঁড়াতে পারবো; পরনির্ভরশীল হতে হবে না। আর আমরা সেটাই চাই।

আরও

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

এ সম্পর্কিত আরও পড়ুন

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের শিকার হয়ে অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে ১৬২ জন সৈনিক ভূতাপেক্ষ পদোন্নতি এবং অবসরজনিত সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রক্রিয়ায় আরও অন্তত ৫০০টি আবেদন বর্তমানে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনাধীন রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বুধবার (৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরি পুনর্বহাল অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে সৈনিক পর্যায়ের এক হাজার ৩০০ জনের বেশি

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ এবং আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম। সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন