
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে মাঠে নামছেন ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচার কার্য পরিচালনা করবেন।
