বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

স্মরণকালের সেরা আয়োজনে বরিশাল মহানগর আ’ লীগের সম্মেলন কাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০১৯, ৫:১১

শেয়ার করুনঃ
স্মরণকালের সেরা আয়োজনে বরিশাল মহানগর আ’ লীগের সম্মেলন কাল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সেরা আয়োজনে বিভাগীয় শহর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রবিন্দু বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 

দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটিতে চমক আসছে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনকে ঘিরে সমগ্র বরিশাল মহানগরীতে ব্যাপক সাজসজ্জা চলছে। বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু উদ্যানসহ সমগ্র নগরীতে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। 

এদিকে কে হবেন সভাপতি আর কে হবেন সম্পাদক এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। তবে দলের সাধারণ সম্পাদক ইতোমধ্যে একটি সম্মেলনে জানান দিয়েছেন ব্যানার, ফেস্টুন আর জোড়ালো শ্লোগান দিয়ে নেতা নির্বাচন করা যাবে না। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু বাহ্যিক সাজসজ্জাই নয়, সম্মেলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে যোগ্য কমিটি উপহার দেবেনে তারা। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানের প্রতিফলনও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিতে থাকবে বলে প্রত্যাশা তাদের। অপরদিকে দলের দুঃসময়ের কান্ডারী ও তৃণমূল নেতাকর্মীদের চাওয়াকেই প্রাধান্য দেয়া হবে বলে আশাবাদি তৃণমূল নেতাকর্মীরা।

আরও

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান
সর্বশেষ ২০১২ সালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে তৎকালীন সিটি মেয়র শওকত হোসেন হিরন মহানগর সভাপতি মনোনীত হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন আবুল হাসনাত আবদুল্লাহ। ২০১৫ সালে হিরনের অকাল মৃত্যুর প্রায় দু’বছর পরে সম্মেলন ছাড়াই মহানগর কমিটির পুনর্গঠন হয়। সে কমিটিতে হিরনের অনুসারী কারো তেমন পদ পদবি জোটেনি। সভাপতি পদে ফিরে আসেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। সম্পাদক হন অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। আবুল হাসনাত আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ যুগ্ম সম্পাদকের দায়িত্ব লাভ করেন। গত বছর সিটি নির্বাচনে সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন। এরপর থেকে তিনি বরিশাল মহানগরীতে ক্ষমতাসীন জোটের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। সে নিরিখে সাদিক আবদুল্লাহ আসন্ন এ সম্মেলনে প্রধান আলোচিত ব্যক্তি।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দলের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে প্রায় ৯ বছর পরে বরিশাল মহানগর আওয়ামী লীগে অনেক হিসেব চলছে। তবে ইতোপূর্বে জেলা আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেয়া হলেও অজ্ঞাত কারণে সে বিষয়ে এখন আর কিছু শোনা যাচ্ছে না। সেক্ষেত্রে দলের আসন্ন কেন্দ্রীয় সম্মেলনের আগে আর নতুন কিছু হবার সম্ভবনা নেই।

সম্মেলনকে ঘিরে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে সবচেয়ে বড় উচ্ছাস সৃষ্টি হয়েছে সভাপতি এবং সম্পাদক পদ নিয়ে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের প্রাধান্য থাকার বিষয়টি মাথায় রেখেও সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক সাদিক আবদল্লাহর প্রতি আগ্রহ রয়েছে তার অনুসারীদের। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে বাবা ও মায়ের সঙ্গে অলৌকিকভাবে বেঁচে যাওয়া স্বজনের রক্তে ভেজা সেই সময়ের দেড় বছরের শিশু বরিশালের রাজনীতির বর্তমান ‘আইকন’ যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজেকে যোগ্য উত্তরসূরি হিসেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বল্প সময়ের মধ্যে তিনি নিজের মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতায় উঠে আসা এক ‘উদীয়মান সূর্য’। যার আলোয় ‘আলোকিত’ বরিশালের আওয়ামী লীগের রাজনীতির অঙ্গন। শুধু তাই নয়; বিগত সময়ের চেয়ে বর্তমানে তার নেতৃত্বে বরিশালের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সুশৃঙ্খল ও সুসংগঠিত। নেতাকর্মীরা জানান, জাতীয় ও মহানগর সম্মেলন সামনে রেখে ৩০টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন শেষ করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নবীন-প্রবীণদের সমন্বয় ঘটানো হয়েছে। ফলে ৩০টি ওয়ার্ডের বেশির ভাগ নেতাকর্মীই সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দেখতে চান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার
দলের শীর্ষ স্থানীয় এক নেতা বলেন, নেতৃত্ব হচ্ছে সর্বজনবিদিত একটি সামাজিক প্রক্রিয়া যা সমাজস্থ মানুষের সাথে সম্পর্কযুক্ত এবং নেতা হচ্ছে সমাজ পরিচালনার মূখ্য এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। যার দ্বারা সমাজের ভাগ্য নির্ধারিত হয়। সমাজ হয় পরিবর্তনশীল। আর পরিবর্তন কথাটির সাথে উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। সুতরাং সমাজ ব্যবস্থা পরিচালনা এবং তার উন্নয়নকল্পে অবশ্যই যোগ্য নেতৃত্বর প্রয়োজন রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে যোগ্য নেতৃত্বর বিকল্প নাই। আর দল বা গোষ্ঠী মাত্রই নেতার নেতৃত্ব। সমাজ উন্নয়নের প্রতিটি পদক্ষেপে যোগ্য তথা কার্যকরী নেতৃত্ব গুরুত্বপূর্ণ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ নির্ধারণে অবশ্যই তৃণমূলের চাওয়াকে প্রাধান্য দেয়া হবে। তবে পদ বড় কথা নয়, দলকেই প্রাধান্য দিয়ে দলের সাথে থেকে শেখ হাসিনার নেতৃত্বকে আরো সুদৃঢ় করা হবে আমাদের প্রধান লক্ষ্য বলে জানান এই শীর্ষ নেতা।

একাধিক সূত্র জানায়, পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ও দলের আস্থা থাকায় আবারো সভাপতি পদে আসতে বর্তমান সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। দলীয় অপর একটি সূত্র জানিয়েছে, কর্মীদের সাংগঠনিক উজ্জীবীত করতে পরিবতণ আসতে পারে। সেক্ষেত্রে জেলা আ’লীগের সহসভাপতি বরিশাল সদর আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীমের নামও শোনা যাচ্ছে। তবে সভাপতি পদে যা-ই হোক সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহতেই আস্থা রাখতে চান তৃণমূল নেতাকর্মীরা। কেননা তার সাংগঠনিক দক্ষতা ও ৩০ ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দক্ষতায় অভিভূত দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। মহানগরের নেতারা মনে করেন, সাদিক আবদুল্লাহই পারবেন বরিশাল আওয়ামীলীগকে সুসংগঠিত করতে।

বরিশালের স্থানীয় সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাও জাহিদ ফারুক শামীম এমপিকে সভাপতি করলে সংগঠন সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে আলোচনা করেন। আর সাধারন সম্পাদক পদে জনপ্রিয়তায় থাকা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে আসিন হলে দলে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা ব্যক্ত করেন তারা। এ দুজনকে সভাপতি সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হলে বরিশালের ইতিহাসে শ্রেষ্ঠ কমিটির আখ্যা পাবে বলেও অভিমত তাদের। তবে কে আসছেন নেতৃত্বে তা জানতে কাউন্সিল পর্যন্ত অপক্ষো করতে হবে নেতাকর্মীদের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত