শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বরিশালকে হারিয়ে রংপুরকে পেছনে ফেলে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৪২

শেয়ার করুনঃ
বরিশালকে হারিয়ে রংপুরকে পেছনে ফেলে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং

প্রথম কোয়ালিফায়ারে নাম লেখানো দুই দল ফাইনালে ওঠার দুটো সুযোগ পাবে। শীর্ষস্থানে থেকে ফরচুন বরিশাল আগেই সেই স্থান নিশ্চিত করেছে। এবার টেবিল টপারদের হারিয়ে দুইয়ে উঠে প্রথম কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করলো চিটাগং কিংস।

এবারের বিপিএলে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। গ্রুপপর্ব তারা শেষ করেছে ১৬ পয়েন্ট নিয়ে। রংপুর রাইডার্সেরও সমান পয়েন্ট, তবে রানরেটে পিছিয়ে পড়ায় তারা তিনে নেমে গেছে। ফলে খেলতে হবে এলিমিনেটর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল।

আরও

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বরিশালের সামনে আজ ছিল ২০৭ রানের বিশাল লক্ষ্য। বিনুরা ফার্নান্ডোর প্রথম ওভারের সবকটি বল খেলে একটি রানও করতে পারেননি তামিম ইকবাল। বরং শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন।

শুরুতেই উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়েন তাওহিদ হৃদয় আর ডেভিড মালান। ১১ বলে ৯ রান করে খালেদ আহমেদের বলে আকাশে ক্যাচ তুলে দেন হৃদয়। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে বরিশাল।

আরও

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এরপর পঞ্চাশ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম আর ডেভিড মালান। তবে হাত খুলতে ব্যর্থ হন মুশফিক। ২২ বলে ২৪ করে আলিস আল ইসলামকে ফিরতি ক্যাচ দেন অভিজ্ঞ এই ব্যাটার।সঙ্গী হারিয়ে মারমুখী হয়ে উঠেন মালান, ২৮ বলে হাঁকান ফিফটি। মালান-ঝড় থামান আলিস। ৩৪ বলে ৬৭ রানের ইনিংসে ৫টি চার আর ৬টি ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটার। পরের ওভারে মোহাম্মদ নবি শূন্যহাতে আরাফাত সানির শিকার হলে কার্যত লড়াই থেকে ছিটকে পড়ে বরিশাল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন। ২৬ বলে ২টি করে চার-ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। ৭ উইকেটে ১৮২ রানে থামে বরিশালের ইনিংস।বিনুরা ফার্নান্ডো আর আলিস আল ইসলাম ২ উইকেট করে শিকার করেন।

এর আগে পারভেজ হোসেন ইমনের ৪১ বলে ৮ ছক্কায় ৭৫ রানের ইনিংসের পর শেষদিকে শামীম পাটোয়ারী আর হায়দার আলির ক্যামিওতে ৪ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে চিটাগং কিংস।

শেরে বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং। দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামকে টানা দুই বলে ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারে মোহাম্মদ ইমরানকে টানা দুই বলে দুই ছক্কা মারেন খাজা নাফে।

চিটাগং প্রথম ৩৭ রানের ৩০-ই নেয় ছক্কা থেকে (৫ ছক্কায়)। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলেন পারভেজ ইমন আর খাজা নাফে। রানরেট ছিল ৯.১৭!তাদের ৪১ বলে ৫৮ রানের জুটিটি ভাঙেন মোহাম্মদ নবি। ১৯ বলে ২২ করে আউট হন খাজা নাফে। তবে পারভেজ ইমন বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ৩১ বলে ছক্কা হাঁকিয়েই।

অবশেষে মারকুটে ইমনকে থামান এবাদত হোসেন। ৪১ বলে ৭৫ রানের ইনিংসে ১টি চারের সঙ্গে ৮টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ওপেনার। পরের ওভারেই ২১ বলে ২৬ করে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন গ্রাহাম ক্লার্ক। ৩ বলে ১ রানে তাইজুলের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিঠুন।

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

খোয়াই নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ডাম্প ট্রাক আটক

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুতরোধে অভিযানে লাখ টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ গৌরবের চিহ্ন: প্রধানমন্ত্রী

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ