রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিমানের ৮ বৈদেশিক স্টেশন: অপারেশন ম্যানেজার প্রত্যাহার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ২০:২

শেয়ার করুনঃ
বিমানের ৮ বৈদেশিক স্টেশন: অপারেশন ম্যানেজার প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিদেশের আটটি স্টেশনে অপারেশন ম্যানেজারকে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে এই পদে থাকা কর্মকর্তাদের কাজ দেখভাল করবেন কান্ট্রি ম্যানেজার। বিমানের পরিচালনা পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত খরচ বাঁচাতে পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এ সিদ্ধান্তের ফলে শিগগিরই বিদেশে অবস্থানরত বিমানের ৮ আন্তর্জাতিক স্টেশনে কর্মরত অপারেশন ম্যানেজারকে ঢাকায় ফিরিয়ে আনা হবে। স্টেশনগুলো হলো- যুক্তরাজ্য, জেদ্দা, রিয়াদ, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, দিল্লি ও কলকাতা। বিশেষজ্ঞরা অভিমত, পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বিমানকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ অপারেশন ম্যানেজারদের মূল কাজ হচ্ছে ফ্লাইট প্ল্যানিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন দেশের আকাশের নোটাম চেক ও জিরো ফুয়েলিং ক্যালকুলেশন করা। এছাড়া সংশ্লিষ্ট দেশসহ আশপাশের দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করা।

এদিকে খরচ বাঁচাতে এ সিদ্ধান্ত নেয়া হলেও সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ কাজের জন্য আউটসোর্সিং ছাড়া কোনো বিকল্প নেই। জিএসএ (জেনারেল সেলস এজেন্ট), সিএসএ (কার্গো সেল্স এজেন্ট), গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মতো নতুন করে একটি বিদেশি কোম্পানিকে এই কাজ দেয়ার ক্ষেত্র তৈরি হবে। যা থেকে লুটপাট, দুর্নীতি ও আন্ডারহ্যান্ড ডিলিংয়ের সুযোগ পাবে বিমানের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা দেশি-বিদেশি সিন্ডিকেট। একই সঙ্গে যে খরচ বাঁচানোর জন্য অপারেশন ম্যানেজার প্রত্যাহার করা হচ্ছে আউটসোর্সিংয়ে তার চেয়ে বেশি খরচ গুণতে হতে পারে বিমানকে। পাশাপাশি একটি ফ্লাইট যেসব দেশের ওপর দিয়ে যাবে সেসব দেশের আকাশের নোটাম তল্লাশিতে সামান্য ত্রুটি হলে আকাশে ওই ফ্লাইট বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি ফ্লাইটে ফ্লাইটে সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে।

বিমানের একজন অপারেশন ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কোনো এয়ারলাইন্সের জন্য অপারেশন ম্যানেজার ও পাইলট বাধ্যতামূলক। সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স নিয়ে তাদের এ কাজ করতে হয়। একজন পাইলট যেভাবে পরীক্ষা দিয়ে লাইসেন্স পান একইভাবে দেড় বছরে ৭ ধরনের পরীক্ষা দিয়ে অপারেশন ম্যানেজারকেও লাইসেন্স নিতে হয়। কোনো কর্মকর্তা যদি ৪ বার পরীক্ষা দিয়ে ফেল করেন তাহলে তাকে আর পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয় না। ওই কর্মকর্তা আরও বলেন, বিমানের লন্ডন অফিসের অপারেশন ম্যানেজারকে ৩৯টি দেশের সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ফ্লাইট অপারেশন অব্যাহত রাখতে হয়। এ কাজ অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। একইভাবে দুবাই অফিসকে ২৫টি, মালয়েশিয়া অফিসকে ২৭টি দেশের সিভিল এভিয়েশনের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এই কর্মকর্তার মতে- কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজারের চেয়েও এ পদ খুবই গুরত্বপূর্ণ।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানা গেছে, বিমানের তেল খরচ কমাতেও একজন অপারেশন ম্যানেজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি কোনো স্টেশনে অপারেশন ম্যানেজার না থাকে তাহলে ওই অফিসে তেল খরচে বড় ধরনের লুটপাট শুরু হয়ে যাবে। কারণ একমাত্র অপারেশন ম্যানেজারই জিরো ফুয়েলিং ক্যালকুলেশন করতে পারে। অন্য কারও এ সংক্রান্ত অভিজ্ঞতা নেই। নাম প্রকাশ না করার শর্তে বিমানের হিসাব শাখার একজন কর্মকর্তা বলেন, তেল নিয়ে লুটপাট বাণিজ্য করার জন্যই মূলত একটি চক্র কৌশলে সব বৈদেশিক স্টেশন থেকে অপারেশন ম্যানেজারদের প্রত্যাহার করার জন্য পর্ষদ সদস্যদের ভুল তথ্য দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ প্রসঙ্গে বিমানের মুখপাত্র ও ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। বিমানের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি গত বোর্ড সভার আগের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছিল। গত পর্ষদে রিভিউয়ের জন্য আবারও ফাইল উপস্থাপন করা হয়। কিন্তু পর্ষদ রিভিউ প্রস্তাব প্রত্যাখ্যান করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। তিনি বলেন, বিমানের বর্তমানে ১৬টি আন্তর্জাতিক স্টেশন আছে। এর মধ্যে মাত্র ৮টি স্টেশনে অপারেশন ম্যানেজার (ওএম) আছে। যদি ৮টি স্টেশন ওএম ছাড়া চলতে পারে তাহলে বাকিগুলো চলতে পারবে না কেন?

ইনিউজ ৭১/এম.আর

আরও

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সর্বশেষ সংবাদ

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

জবিতে ছাত্রলীগ-সংশ্লিষ্ট সন্দেহে যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। ২৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।  বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৭ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা দেশে ফেরেন। নির্ভরযোগ্য প্রতিবেদনে বিমানটি সকাল ৮টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের প্রতিনিধিরা এই সমঝোতায় সই করেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে স্বাক্ষর করেন। রেহান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সমঝোতা স্মারকে