বুধবার, ১৮ মার্চ, ২০২৬৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মিনহাজ তার বাবা-মা- বোনসহ নানীকে হত্যা করেছেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ আগস্ট ২০১৯, ১৮:৪৩

শেয়ার করুনঃ
মিনহাজ তার বাবা-মা- বোনসহ নানীকে হত্যা করেছেন

এমন পৈশাচিক এবং অমানবিক ঘটনা সহজে দেখা যায় না। নিজ সন্তান তার বাবা-মা- বোনসহ নানীকে হত্যা করতে পারে? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনা বা চিন্তাও করতে পারে না। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে কানাডায়। জানা গেছে, মা, বাবা, একমাত্র ছোটবোন এবং নানীকে হত্যার পর ‘ফারফেক্ট ওয়ার্ল্ড ভিডিও’ নামক এ্যাডভেঞ্চার ফ্যান্টাসি গেমের মাধ্যমে বিষয়টি পোস্ট করে বাংলাদেশী বংশোদ্ভূত মিনহাজ জামান (২৩)। সেখানে নিহতদের ছবিও দেয়া হয়। অত্যন্ত ঠান্ডা মাথায় পরিবারের সকলকে হত্যার পর ইয়র্ক রিজিওনাল পুলিশ আসার সময়ে মিনহাজ বাসার বাইরে বের হয়ে ধরা দেন। কানাডার বৃহত্তর টরন্টোর মারখাম উপ-শহরে আবাসিক এলাকা হিসেবে পরিচিত মারখাম রোডের নিকটে ক্যাসেলমোর এভিনিউর বাসায় সংঘটিত চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের শিকার মিনহাজের বাবা মোহাম্মদ মনিরুজ্জামান, মা মমতাজ মুক্তা জামান, ছোটবোন ম্যালিসা (২১) এবং নানী। 

গত ২৯ জুলাই সোমবার স্থানীয় সময় অপরাহ্ন ৩টায় কে বা কারা টরন্টো পুলিশকে ফোন করে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকান্ডের তথ্য জানায়। নিহতরা সকলেই টাঙ্গাইল থেকে কয়েক দশক আগে কানাডায় এসেছিলেন। মিনহাজ হচ্ছেন মনির দম্পতির একমাত্র পুত্র সন্তান। গত ২৯ জুলাই সোমবার তাকে টরন্টোর নিউমার্কেট আদালতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করা হয়। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে যায় পুলিশ। আগামী ২ আগস্ট শুক্রবার মিনহাজকে আবার আদালতে হাজির করা হবে। ইয়র্ক পুলিশের মুখপাত্র এ্যান্ডি প্যাটেনডেন জানান, ২৯ জুলাই বেলা ৩টায় তাদের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় মারখামের ক্যাসেলমোর এভিনিউর ঐ বাড়িতে কিছু মানুষ আহত হয়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারটি লাশ দেখতে পায়। এদের কেউ তখন আর বেঁচে নেই। তবে কে, কোন জায়গা থেকে ৯১১-এ কল দিয়েছিল তা জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।প্রতিবেশিদের উদ্ধৃতি দিয়ে টরন্টোর গণমাধ্যম জানিয়েছে, মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ড্রপআউট। সে স্বল্পভাষী এবং সবসময় শান্তশিষ্ট হয়ে থাকতে ভালবাসতো। পরবর্তীতে ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়েন। নিভৃতচারির মত নিকটস্থ মল এবং ব্যায়ামাগারে সময় কাটাতেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অনলাইনে স্ক্রিনশটে দেখা যায়, অভিযুক্ত মিনহাজ লিখেছে সে তার বাবা, মা, বোন এবং নানীকে হত্যা করেছে। সে গত এক বছর ধরে এ ধরনের পোস্ট দিয়ে আসছিল, তাই প্রথমে তার এ পোস্টটি কেউ বিশ্বাস করেনি। পোস্টে সে তার হতাশার কথাও লিখেছে। সে বলেছে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার পর সে হতাশ হয়ে পড়ে এবং নাস্তিকতায় পেয়ে যায় তাকে। ঐ সময় থেকে সে এ হত্যাকান্ডের পরিকল্পনা করতে থাকে। মিনহাজ তার পোস্টে হত্যাকান্ডের একটি ছবি দিয়ে লিখেছে, ‘প্রথমে আম্মু, তারপর নানী, তারপর বোন এবং সবশেষে আব্বুকে হত্যা করি। সবশেষে সে লিখে ‘পুলিশ এসে গেছে, গুডবাই।’ধারণা করা হচ্ছে অপর প্রান্তে তার সাথে খেলতে থাকা বন্ধুটি পুলিশকে খবরটি জানায়। পরে পুলিশ বাড়ির সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মিনহাজকে আটক করে। কীভাবে এই ৪ জনকে হত্যা করা হয়েছে তা ২৯ জুলাই সন্ধ্যা নাগাদ ইয়র্কের পুলিশ গণমাধ্যমকে জানাননি। ঘটনার তদন্ত চলছে এবং লাশের ময়নাতদন্তের পরই বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছেন পুলিশের মুখপাত্র এ্যান্ডি প্যাটেনডেন। ইয়র্ক রিজিওনাল পুলিশের অপর কর্মকর্তা লোরা নিকোল জানান, ‘এই হত্যাকান্ডে আর কেউ জড়িত রয়েছে বলে অনুমিত হচ্ছে না। গ্রেফতারকৃত মিনহাজই এমন নৃশংসতা চালিয়েছে বলে তদন্ত কর্মকর্তারা মনে করছেন। এই নৃশংস হত্যাকান্ডে বাংলাদেশী কম্যুনিটি স্তব্ধ এবং শোকার্ত।উল্লেখ্য যে, ২০১৬ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান্তা ক্লারা সিটিতে হাসিব-বিন গোলাম রাব্বি (২২) নামক বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ গুলি করে তার বাবা গোলাম রাব্বি (৫৯) এবং মা শামিমা রাব্বি (৫৭)কে হত্যা করেন। রাব্বি দোষী সাব্যস্ত হবার পর জেল-জরিমানার অপেক্ষায় রয়েছে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে। রাব্বি দম্পতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন বগুড়া জেলা থেকে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী, চলমান দাপ্তরিক কার্যক্রম

ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী, চলমান দাপ্তরিক কার্যক্রম

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালী শীঘ্রই মুক্ত করা হবে: ট্রাম্পের দাবি

হরমুজ প্রণালী শীঘ্রই মুক্ত করা হবে: ট্রাম্পের দাবি

কমলাপুরে ঘরমুখো যাত্রীর ভিড়, নেই শিডিউল বিপর্যয়!

কমলাপুরে ঘরমুখো যাত্রীর ভিড়, নেই শিডিউল বিপর্যয়!

ইরান যুদ্ধ ও তেলের বৈশ্বিক সংকট: রাশিয়ার সুবিধা

ইরান যুদ্ধ ও তেলের বৈশ্বিক সংকট: রাশিয়ার সুবিধা

ইরান সংঘাতে ২০০ মার্কিন সেনা আহত, ১৩ নিহত

ইরান সংঘাতে ২০০ মার্কিন সেনা আহত, ১৩ নিহত

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া নিষিদ্ধ ঘোষণা মার্কিন দূতাবাসের

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া নিষিদ্ধ ঘোষণা মার্কিন দূতাবাসের

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

কমলাপুরে ঘরমুখো যাত্রীর ভিড়, নেই শিডিউল বিপর্যয়!

কমলাপুরে ঘরমুখো যাত্রীর ভিড়, নেই শিডিউল বিপর্যয়!

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কয়েক দিন ধরে চলছে ঈদযাত্রা। যাত্রীদের সংখ্যা বাড়ায় কাউন্টারে ও প্ল্যাটফর্মে দীর্ঘ সারি তৈরি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি এবং ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। বুধবার (১৮ মার্চ) সকালে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে। ১১টা ১৫ মিনিটের

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া নিষিদ্ধ ঘোষণা মার্কিন দূতাবাসের

সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নেওয়া নিষিদ্ধ ঘোষণা মার্কিন দূতাবাসের

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। বুধবার (১৮ মার্চ) ঢাকায় দূতাবাসের এক ভিসাসংক্রান্ত বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কার্যক্রম নিষিদ্ধ, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ‘বার্থ ট্যুরিজম’—অর্থাৎ সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়া—এই ভিসার আওতায় সম্পূর্ণভাবে

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়, সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়, সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী

রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন-এ ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর এখানেই বসবাস শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদফতর জানিয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় কোনো সংস্কার নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। ভবনের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা, হাইজিনিক ওয়াশ এবং সিলিংয়ের কিছু পুরনো অংশে মেরামতের কাজ করা হচ্ছে। গত আগস্টের গণঅভ্যুত্থানের পর

নির্ধারিত ভাড়ায় চলছে বাস, অভিযোগ নেই যাত্রীদের: সেতুমন্ত্রী

নির্ধারিত ভাড়ায় চলছে বাস, অভিযোগ নেই যাত্রীদের: সেতুমন্ত্রী

ঈদকে সামনে রেখে সড়কপথে যাত্রীদের যাতায়াতে এখন পর্যন্ত কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। কোনো ধরনের যানজট নেই। যে দুই-তিনটি অভিযোগ এসেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের তিনতলা বাড়ি থেকে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ বাড়িতে দুর্বৃত্তরা বিদ্যুতের সার্ভিস থেকে প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রাতে বাগেরহাটে ঝড়ো বৃষ্টি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগে চোরচক্র বাড়িতে প্রবেশ করে। বাড়ির