
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১:৫৩

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুপা আক্তার জনি (২৫) নামে পুলিশের এক সদস্যের স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। নিহতের স্বামী দুলাল হোসেন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। স্ত্রী জনি ও ২ বছরের ১ ছেলে সন্তানকে নিয়ে খিলাগাঁওয়ের বাসাবো কাঠেরপুল রশিদ পাঠানের বাড়িতে ভাড়া থাকতেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব