প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:১৮

ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের কাছে যাওয়ার পথে বগুড়ার শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
