
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৬:২৪

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হতে পারে। তবে খুশির এই উৎসবকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস কিছুটা উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
