
বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের তিনতলা বাড়ি থেকে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ বাড়িতে দুর্বৃত্তরা বিদ্যুতের সার্ভিস থেকে প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
