
প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ২:৫৫

বিনা অপরাধে আটক করে নানীর ভিক্ষার টাকা ঘুষ পেয়ে নাতিকে ছেড়ে দিয়েছেন ভৈরব থানার এএসআই মাজহারুল হক। ঘটনাটি কিশোরগঞ্জের পুলিশ সুপারের নজরে এলে শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জের পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পুলিশ সুপারের কার্যালয় থেকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। পাশাপাশি ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দীপুকে ঘটনাটি তদন্ত করতে নির্দেশ দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব