প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৯:৯

ঝালকাঠি পৌরসভা ২০২৪–২০২৫ অর্থবছরের সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেড-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটি লিখিত ব্যাখ্যা দিতে বাধ্য।
