
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৫:২৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি ছুটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঈদের অবকাশ শুরু হলেও সকাল ১১টায় তিনি সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন।
