শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কনস্টেবল নিয়োগ : প্রত্যাহার ১০১, গ্রেফতার ৪০ পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ২০:৪৩

শেয়ার করুনঃ
কনস্টেবল নিয়োগ : প্রত্যাহার ১০১, গ্রেফতার ৪০ পুলিশ

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় প্রতারক ও ঘুষ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে৷ এই চক্রের সদস্যরা দেশের অন্তত ১২ জেলায় চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে পুলিশ সদর দপ্তরের দাবী, কঠোর নজরদারীর কারণে অর্থ হাতিয়ে নেওয়ার আগেই অনেকে ধরা পড়েছে। নিয়োগ বাণিজ্যে জড়িত সন্দেহে একজন এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার), ৫ জন পরিদর্শক, ৮জন উপপরিদর্শক (এসআই), ৭জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ৮০জন কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে বদলি ও প্রত্যাহার করা হয়েছে৷ তদন্ত শেষে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রতারক চক্রের সদস্যের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছে, এসব মামলায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪০ জন দালাল।

গত ২২ জুন থেকে ৯ হাজার ৬৮০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এটি সম্পন্ন হয় ৯ জুলাই। এবার পুলিশ কনস্টেবল পদে মনোনীত হয়েছেন ছয় হাজার ৮০০ পুরুষ ও দুই হাজার ৮৮০ নারী। এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) চৌধুরী আবদুল্লাহ আল মামুন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের জায়গা থেকে এবার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। যে কোনো অনিয়ম খুঁজে বের করতে পৃথক গোয়েন্দা টিম ছিল জেলায় জেলায়। নূ্যনতম কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ধরা হয়েছে তাদের। পুলিশের শতাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এখন তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এরপর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ-বাণিজ্যে জড়িত থাকার সন্দেহাতীত প্রমাণ মিললে চাকরিচ্যুতির বিধান রয়েছে।’

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল নিয়োগ-বাণিজ্যে জড়িত থাকার ঘটনায় এখন পর্যন্ত টাঙ্গাইল, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, রংপুর ও গাইবান্ধা জেলায় মামলা করা হয়েছে। এই ১২ জেলায় দায়ের করা ১৮টি মামলায় ৪০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বগুড়া জেলায় পাঁচটি মামলা করা হয়। দুটি করে মামলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও খুলনায়। অন্য জেলায় একটি করে মামলা হয়েছে। দণ্ডবিধির ৪০৬, ৪১৭ ও ৪২০, ১৭০ ও ১০৯, ৩৪ ধারায় এসব মামলা করা হয়। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে সাধারণত এসব ধারায় মামলা করা হয়ে থাকে।

আরও

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে শুরু থেকে বেশ কিছু ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে আইজিপি জাবেদ পাটোয়ারী সব জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের পুলিশ সদর দপ্তরে ডেকে করণীয় সম্পর্কে দেওয়া হয় দিকনির্দেশনা। যে কোনো দুর্নীতি ও অনিয়ম রোধে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমেও দেওয়া হয় কিছু নির্দেশনা। দালাল ও অসাধু চক্রের মাধ্যমে প্রতারণার শিকার না হতে চাকরিপ্রত্যাশীদের দেওয়া হয় পরামর্শ। ৬৪ জেলায় কয়েকটি স্তরে নজরদারি রাখা হয়। এসব টিমে দায়িত্ব পালন করে পুলিশ ইন্টারনাল ওভারসাইট, রেঞ্জ ডিআইজির নজরদারি কমিটি, পুলিশ সদর দপ্তরের একজন পুলিশ সুপার (এসপি) ও একজন অতিরিক্ত পুলিশ সুপারের সমন্বয়ে গঠিত ৬৪টি বিশেষ টিম।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে দেশে প্রথমবারের মতন বিনাঘুষে মাত্র ১০৩ টাকায় যাতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পান- এ লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কোনো জেলায় প্রতারক চক্রের সদস্যরা সক্রিয় ছিল। আবার পুলিশের বেশ কিছু অসাধু সদস্যরা এসব ঘুষ-বাণিজ্যে জড়িয়ে পড়ে, এমন অভিযোগও ওঠে। কোনো কোনো জেলায় রাজনৈতিক নেতারা তদবির করেন। তাদের চাপ ও তদবির সামলাতেও হিমশিম খেতে হয়। কনস্টেবল নিয়োগ-বাণিজ্যে জড়িত থাকায় ২৪ জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের দেহরক্ষী পুলিশ সদস্য নুরুজ্জামান সুমনকে ঘুষের টাকাসহ আটক করা হয়। পুলিশ লাইন্সের মেস ম্যানেজার জাহিদ হোসেন, টিএসআই গোলাম রহমান এবং পুলিশ হাসপাতালের স্বাস্থ্য সহকারী পিয়াস বালার কাছ থেকেও ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৭২ লাখ টাকা জব্দ করা হয়েছিল। এ ঘটনায় তদন্তের মুখোমুখি হচ্ছেন মাদারীপুরের পুলিশ সুপার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ছাড়া নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার কার্যালয়ের হিসাবরক্ষক আবদুল মান্নান ও উচ্চমান সহকারী ছকমল এবং রংপুর ডিএসবির এএসআই রুহুলকে। তাদের কাছ থেকে ঘুষের ২৩ লাখ টাকা জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদককে খাগড়াছড়ি ও এসআই আবু তালেবকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়। রংপুর ডিএসবি শাখার এএসআই রুহুলকে ১০ লাখ টাকাসহ আটক করা হয়েছিল কুড়িগ্রামে। এ ছাড়া পুলিশ সুপার কার্যালয়ের চালক সাইদুর রহমান সায়েম ও রেশন স্টোরের ওজনদার আনিছুর রহমানকে ডিআইজি অফিসে প্রত্যাহার করা হয়েছে। টাঙ্গাইলে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগে এসআই মোহাম্মদ আলী ও শাহানাতুল আরেফিন সুমি নামের দু’জন গ্রেফতার হয়। এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব রাখতে গিয়ে ঝিনাইদহ পুলিশের কনস্টেবল আবদুল হাকিম সাময়িক সাসপেন্ড হন।

অভিযোগ আছে, পুলিশের নিয়োগকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ গ্রুপ অতীতে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। পুলিশের কিছু অসাধু সদস্য, বহিরাগত দালাল, রাজনৈতিক নেতা ও প্রতারকরা এ চক্রে থাকত। নিয়োগ ঘিরে দীর্ঘদিনের সিন্ডিকেট ভাঙতে এবার নানা ধরনের কার্যক্রম হাতে নেয় পুলিশ। কোনো কোনো জেলায় আবার ১০৩ টাকার চাকরি পেয়ে অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু কোনো কোনো জেলায় এটা সফল হলেও কোথায়ও আবার শর্ষের মধ্যে ভূত ধরা পড়ে।

আরও

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

সর্বশেষ সংবাদ

মেঘনায় ট্রলারডুবি, দুই ভাইবোনসহ তিনজনের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি, দুই ভাইবোনসহ তিনজনের মরদেহ উদ্ধার

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। ক্ষেত্রবিশেষে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

গ্যাস সংকট, কয়লা ও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি এবং উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি অর্থবছরে এ খাতে ৪৫ হাজার কোটি টাকা লোকসানের হিসাব ধরেছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বাড়ায় সেই হিসাব এখন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট থাকায়

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আর্থিক চাপ কমছে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এলএনজি সরবরাহ সংকটে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। ফলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশের বাজারে তুলনামূলক কম দামে বিক্রির কারণে লোকসান ও ভর্তুকির বোঝাও বাড়ছে। গত সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান হয়েছে ২২ হাজার

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে তাকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন। ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২ জুনের গোপন ভোটে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী