
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১৪:১৫

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
