
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১৪:২২

দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা নামে নতুন একটি থানা গঠন করা হয়েছে।
