প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১১:২১

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে আবারও বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ। বুধবার (১ জুলাই) রাত ৯টার পর হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্ত এলাকায় পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং সীমান্তবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
