
প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১১:২৯

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন। চলতি জুলাই মাসে বেসরকারি পর্যায়ে এলপিজির দাম বাড়বে নাকি কমবে, সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য নির্ধারণকে ঘিরে সারা দেশের কোটি গ্রাহকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
