শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নিশি কণ্যাদের দিয়েই চলছে বরিশালের আবাসিক হোটেল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১৬:১৪

শেয়ার করুনঃ
নিশি কণ্যাদের দিয়েই চলছে বরিশালের আবাসিক হোটেল

পর্যটন নগরী না হলেও বরিশালে আবাসিক হোটেলের রমরমা ব্যবসা চলছে। আর বাহারি নামের হোটেলে বাহারী সব কাস্টমার ও নিশিকন্যাদের দ্বারা তাদের কাস্টমার ভেড়াতে নিশিযাপনের ব্যবস্থা করছে হোটেল মালিকগন। ফলে বোর্ডার না থাকলেও হোটেল ব্যবসাকে চাঙা রাখছে এই নিশি কন্যারা। অবশ্য মোটা অংকের অর্থের বিনিময় অনেক হোটেল মালিক প্রেমিক যুগল ও পরকীয়া প্রেমিকদের অনৈতিক কর্মকা-ের সুযোগ দিয়ে থাকে বলেও জানা যায়। আবার অনেককে হোটেলে উঠিয়ে সর্বশান্ত করারও খবর পাওয়া যায়। ইতিপূর্বে বরিশাল নগরীর একাধিক আবাসিক হোটেলে এ ধরণের ঘটনা বিড়ল নয়। প্রশাসনের নাকের ডগায় এমন অনৈতিক ব্যবসা চলছে বলে অভিযোগ হোটেল সংলগ্ন বাসিন্দাদের। 

মাদকের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় মাদক ব্যবসায়ীরা কৌশল পাল্টেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় কোন কৌশলই কাজে আসছেনা। প্রতিদিনই বরিশালের কোন না কোন থানায় মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়। তেমনি আবাসিক হোটেলগুলোতেও একের পর এক অভিযানে কৌশল পাল্টিয়ে নিশি যাপনের ব্যবস্থা করছে বরিশালের আবাসিক হোটেল মালিকগণ। বর্তমানে ভিজিটিং কার্ডের নামে নিশি কন্যাদের তালিকা পৌছে দিচ্ছে খদ্দেরদের কাছে। পছন্দসই হলেই কেবল মুঠোফোনে কন্ট্রাক্ট করেন হোটেল বয়রা। খদ্দেরের চাহিদা মোতাবেক নিশি কন্যাদের পৌছে দেন খদ্দের নির্ধারিত স্থানে কিংবা হোটেলের রেজিষ্টারে স্বামী-স্ত্রী উল্লেখ করে দিন-রাত নিশি কন্যাদের রুমে ঢুকিয়ে দেন খদ্দেরকে। 

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও নৌবন্দরে জেলা উপজেলা থেকে আসা সাধারণ মানুষের মাঝে এই কার্ড বিতরণ করার জন্য বোরকা পরিহিত যুবতীদের কাজে লাগানো হয়। অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, হোটেলের এক শ্রেনীর পুরুষ দালালও বোরকা পড়ে মহিলা সেজে হোটেলের কার্ড বিতরণ করছে। এরা প্রকাশ্যে চলার পথে হাত বাড়িয়ে পথিকদের হাতে ধরিয়ে দেয় তাদের ভিজিটিং কার্ড। যে কোন প্রয়োজনে ফোন দেয়ার আহবান জানিয়ে মুহূর্তেই জনতার ভিড়ে অদৃশ্য হয়ে যায় তারা। 

আরও

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর একটি হোটেলের এক যৌনকর্মী জানান, আবাসিক হোটেলের ম্যানেজার ও বয়-বেয়ারা নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে খদ্দের যোগাড় করে দেয় তাদের। অনেক পেশাদার যৌনকর্মী অবশ্য নিজেরাই কার্ড বিলি করে। এসব কার্ডে সাধারণত মধ্যস্থতাকারীর মোবাইল নম্বর থাকে। তাদের আরেকটি কৌশল হারবাল চিকিৎসার নামে ভিজিটিং কার্ড বিতরণ। তাদের এ পেশার নেপথ্যে রয়েছে শক্তিশালী দালাল চক্র। তিনি আরো জানান, শুধু পেশাদার যৌনকর্মীরাই নয়, বর্তমানে কলেজ পড়–য়া এবং নামিদামী অনেক পরিবারের গৃহবধূরাও আসছে হোটেলে। তাদের কারো আছে অর্থ চাহিদা আবার কেউ আসেন মানসিক যন্ত্রনা থেকে মুক্তি লাভের আশায়। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একটি সূত্র জানায়, কেবল টাকার জন্য নয়, নিজেদের মনোরঞ্জনের জন্যও অনেক মহিলা এ কাজে নেমেছে। তবে এ সংখ্যা খুব কম। এমনও যৌনকর্মী আছে যাদের সন্তান বড়- স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আরেকটি সূত্র জানায়, হোটেলে শুধু পতিতা মেয়েরা আসে না। কেউ আসে পতিতা সেজে। খদ্দের দেখে পছন্দ হলে বাসায় নিয়ে যায়। বিনিময়ে হোটেল বয়দের কিছু টাকা ধরিয়ে দেয়। তার মতে এরা পতিতা নয়। স্বামীর অসঙ্গতি, সংসারে ঝামেলা ও বিভিন্ন মানসিক কষ্টের কারণে এ কাজে তারা ঝুঁকে পড়েছে। জানতে চাওয়া হয়, এই ধরনের মহিলাদের সংখ্যা? সে বলে তার হাতে আছে ২৩ জন। প্রতিদিন পালাক্রমে তাদের খদ্দের পাঠাতে হয়। এরা ‘ভাবী’ নামে পরিচিত। এই ‘ভাবী’দের ভিজিট ঘণ্টা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা। তবে সুদর্শন পুরুষ তাদের বেশি পছন্দের। তাদের জন্য ডিসকাউন্ট আছে। এ সূত্রটির মাসিক আয় ১৫ থেকে ২০ হাজার টাকা। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অপর একটি সূত্র জানায়, এক শ্রেনীর নিশিকন্যা রয়েছে যারা কিছু সময়ের শয্যাসঙ্গী হয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। কিন্তু অসৎ যৌনকর্মী ও ছদ্মবেশী ছিনতাইকারীরা সুযোগ বুঝে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। নগরীর আবাসিক হোটেল পাড়ায় গিয়ে এক নিশিকন্যার সঙ্গে কথা হয়। মধ্যবয়সী ছোটখাট গড়নের ওই তরুনীর দেহ ভেঙে পড়েছে। এক কথায় তার জীবনের গল্প জানতে চাইলে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বলেন, ‘পেটের দায়ে দেহ বিলিয়ে দেয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। এখানে অনেক সময় পুলিশের পিটুনি খেতে হয়। হাড়গোড় পর্যন্ত ভেঙে দেয়। এছাড়া অনেক সময় খদ্দেরকে খুশি করার পর আবার হোটেলের কর্মচারী-কর্মকর্তাদেরও খুশি করতে হয়’। এর বেশি কিছু বলতে চাইলে তিনি হাত জোড় করে বলেন, ‘মাপ চাই, চলে যান। আমাকে কাজ করতে দেন। নিশিকন্যাদের যৌন বাণিজ্যের আড়ালে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয়ার ঘটনাও কম নয় বলে জানিয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা। তবে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যও তাদের আয়ে ভাগ বসায় বলে জানান একাধিক নিশিকন্যা। 

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, এটা প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন তৈরী করতে হবে। প্রশাসনকে আরো শক্ত ভুমিকা রাখতে হবে। বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মূল ঘটনাগুলো সমাজের কাছে তুলে ধরতে হবে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনকে মুখ্য ভুমিকা পালন করতে হবে এগুলো প্রতিহত করার জন্য। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি, ডিবি) নাসিরউদ্দিন মল্লিক জানান, আবাসিক হোটেলগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। প্রায় দিনই আমাদের বিভিন্ন শাখার সদস্যরা অনেককে আটক করেন। সামাজিকভাবে এদেরকে নিরুৎসাহিত করা গেলে এটা রোধ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বশেষ সংবাদ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

জয়পুরহাটে দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক তিনজন পাচারকারী

জয়পুরহাটে দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক তিনজন পাচারকারী

এ সম্পর্কিত আরও পড়ুন

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থানান্তর শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে সকাল থেকেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, শুক্রবার সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা