বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রেমিককে নিয়ে শাশুড়িসহ তিনজনকে খুন করলেন প্রবাসীর স্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০১৯, ৪:১

শেয়ার করুনঃ
প্রেমিককে নিয়ে শাশুড়িসহ তিনজনকে খুন করলেন প্রবাসীর স্ত্রী

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেফতার কুয়েত প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানা পুলিশের ওসি শিশির কুমার পাল বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিশরাত জাহান মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাশুড়ি, ননদ, জামাই ও স্বামীর খালাতো ভাইকে হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রোববার রাতে মিশুকে গ্রেফতার করে বানারীপাড়া থানা পুলিশ। এছাড়া এর আগে তিনজন হত্যার ঘটনায় রাজমিস্ত্রি জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হলো। রোববার জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দেন।

স্থানীয়রা জানান, কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর সঙ্গে রাজমিস্ত্রি জাকির হোসেনের অনৈতিক সম্পর্কই হত্যাকাণ্ডের মূল কারণ। বিষয়টি জেনে ফেলায় শাশুড়ি, ননদ জামাই ও স্বামীর খালাতো ভাইকে হত্যা করা হয়।

আরও

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

শনিবার সকালে বানারীপাড়ার সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী রবের ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে রাজমিস্ত্রি জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে আসামি করে শুক্রবার রাতে বানারীপাড়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানা পুলিশের ওসি শিশির কুমার পাল জানান, মামলার আসামি জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে গৃহবধূ মিশুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় রোববার রাতে মিশুকে গ্রেফতার করা হয়। এছাড়া মিশুর দেবরের মেয়ে কলেজছাত্রী আছিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আছিয়া আক্তারের সম্পৃক্ততা প্রাথমিকভাবে না পাওয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মামলার তদন্ত কর্মকর্তা ওসি শিশির কুমার পাল জানান, জিজ্ঞাসাবাদে গৃহবধূ মিশু পুলিশকে জানিয়েছে জাকির হোসেন, হাফেজ রবের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো। এর পাশাপাশি কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুক দেয়ার জন্য এ পরিবারের সঙ্গে জাকিরের সুসম্পর্ক হয়। এক পর্যায়ে জাকিরের সঙ্গে মিশুর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে যান প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম এবং খালাতো ভাই মো. ইউসুফ। এ কারণে তাদের হত্যার পরিকল্পনা করে জাকির ও মিশু।

ওসি শিশির কুমার পাল জানান, ঘটনার রাতে মিশুর লিভারজনিত সমস্যার চিকিৎসা দেয়ার কথা বলেছিল জাকির। রাতে জ্বিন-পরী এসে চিকিৎসা দেবে এমন কথা বলে মিশুকে ঘরের দরজা খোলা রাখতে বলা হয়। মিশু পেছনের দরজা খোলা রেখে ঘুমায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
শুক্রবার দিনগত গভীর রাতে জাকির ও তার সহযোগী জুয়েল ঘরে ঢুকে প্রথমে ইউসুফের পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা পাশের কক্ষে ঘুমিয়ে থাকা মরিয়ম বেগমকেও একইভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা প্রবাসীর ভগ্নিপতি শফিকুল আলম ঘুমের মধ্যে কাঁশি দেন। শফিকুল ওই দুইজনকে হত্যার বিষয়টি টের পেতে পারে সন্দেহে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর জা‌কির মোবাইল ফো‌নে মিশুর স‌ঙ্গে অশ্লীল ছ‌বি তু‌লে। বিশ্বাস ঘাতকতা কর‌লে তা ইন্টার‌নে‌টে ছ‌ড়িয়ে দেয়ার হুম‌কি দেয় সে। এরপর রাতেই মিশু জাকিরের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠায়।

ওসি শিশির কুমার পাল আরও জানান, রোববার রাতে জাকির ও জুয়েল আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করতে গৃহবধূ মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল