শুক্রবার, ৬ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কীসের উন্নয়ন যদি আগুনেই পুড়ে মরতে হয়, ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ১৬:৫৮

শেয়ার করুনঃ
কীসের উন্নয়ন যদি আগুনেই পুড়ে মরতে হয়, ?
কিছুটা দরিদ্র এলাকা হিসেবে চিহ্নিত পুরানা ঢাকার চুরিহাট্টার ভয়াবহ আগুনে পোড়া মানুষের কান্নার মাতম না থামতেই রাজধানীর অভিজাত এলাকা বনানীতে দেখতে হলো ভয়াবহ অগ্নিকাণ্ড।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা এফ আর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট টানা ৭ ঘন্টা কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ফ্লোরে আটকা পড়ে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে আগুনে পুড়ে এবং ভয়ে বিভিন্ন ফ্লোর থেকে লাভ দিয়ে পড়ে অন্তত সাতজন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। আগুন লাগার পর থেকেই হাজার হাজার মানুষ ভবনের আশেপাশের এলাকায় ভিড় জমায়। বিল্ডিংয়ে আটকে-পড়া অসংখ্য মানুষের বাঁচার আকুতি এবং বাইরে দাঁড়ানো হাজার হাজার মানুষের কিছু করতে না পারার অসহায়তা এক করুণ দৃশ্যের জন্ম দেয়। অনেককে কাঁদতেও দেখা যায়। অনেকে নিশ্চিত বিপদ জেনেও উঁচু ভবন থেকে লাফ দেয়। প্রায় ছয় ঘণ্টা ধরে বনানীর এফআর ভবনে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা সত্যিই হৃদয়বিদারক।

মানুষের এমন চরম বিপদের মুহূর্তে কিছু করতে না পারার অসহায়তা থেকে অনেকেই নিজের ভারসাম্য ধরে রাখতে পারেন না। তাইতো দেখা গেছে সেখানে উৎসুক ব্যক্তিদের অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়েছেন, অনেকে ‘লাইভ’ প্রচার করেছেন। অকারণ ভিড় বাড়িয়েছেন। আবার অনেকেই এর মধ্যে এম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যদের সহযোগিতা করেছেন। অনেক আবার গণমাধ্যমের ‘লাইভ ধারাভাষ্য’ এবং মোবাইলে যারা ছবি তুলেছেন, তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন।অনেকে সরকারকে দোষ দিয়েছেন। অনেকে এই ভবনের মালিক এবং ভবন অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষের দোষ দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলছেন, জলাশয়গুলো ভরাট হলো কেন। অনেকে আবার প্রয়োজন ও যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধান করে কেন উন্নত ও আধুনিক যন্ত্রপাতির পর্যাপ্ত সরবরাহ বাড়ানো হচ্ছে না, দমকল বাহিনীকে আরও আধুনিক চৌকষ করা হচ্ছে না-সেই অভিযোগও তুলেছেন। অনেকে আবার সরকারের উন্নয়ন-সংক্রান্ত স্লোগানকে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরে উঠে যদি নামার ব্যবস্থাই না থাকে, সে কিসের উন্নয়ন?

এসব ক্ষোভ, সমালোচনা ইত্যাদি সব কিছুর পেছনেই হয়তো যুক্তি আছে। এ ছাড়া, গত কয়েক দশক ধরেই দেখছি শাসকদের সীমাহীন উদাসীনতা, এডহক ভিত্তিতে সমস্যা সমাধানের মানসিকতা, কিছু মানুষের লোভ আর নাগরিকদের বিরাট একটা অংশের দায়িত্বহীন আচরণ এই শহরকে বসবাসের অনুপযোগী করে ফেলছে। আমরা দেখছি মানুষ বাড়ছে, নগর বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক বিপর্যয়। মানুষ মরছে, আমরা কয়েকদিনের জন্য সতর্ক হচ্ছি। তার পরই ফিরে যাচ্ছি পুরনো সিস্টেমে।ঢাকা শহরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় ও সতর্কতা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা কিছু কম হয়নি। কিন্তু এ ব্যাপারে আমাদের অবস্থান তিমিরেই রয়ে গেছে। আমরা চাইলেই দুর্ঘটনা থামিয়ে দিতে পারছি না, ক্ষতিও কমিয়ে আনতে পারছি না।বনানীর যে ভবনটিতে আগুন লেগেছিল, সেটা একটা আধুনিক ভবন। অথচ আমরা দেখেছি এর পর্যাপ্ত পরিমাণে এক্সিট নেই। মানুষজন আগুন থেকে বাঁচার উপায় কিছু জানে না। নিয়মিত ফায়ার ড্রিল হয়না। ফায়ার এক্সটিংগুইশার আছে কিন্তু কেউ তা কেউ চালাতে জানেন না। ভবনে আগুন নেভাতে পানির ব্যবস্থা নেই। বাংলাদেশের বেশিরভাগ মার্কেট এবং ভবনেরই এই দশা। আমাদের দেশে হাতেগোনা দু-একটা ছাড়া কোনো মার্কেট কিংবা ভবনেরই আগুন নেভানোর জন্য নিজস্ব কোনো ব্যবস্থাপনা নেই।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত
অথচ বিশ্বের উন্নত দেশে বহুতলবিশিষ্ট শপিং মল বা ভবনে আগুন নেভানোর কাজ প্রাথমিকভাবে সরকারি দমকল বাহিনী করে না। এটা প্রধানত সংশ্লিষ্ট ভবনের নিজস্ব ব্যবস্থার আওতায় করা হয়। বিশেষ দরকার পড়লে সেটা আলাদা। লো রাইজ ভবনে (নয়-দশতলা) আগুন লাগলে তা নেভায় দমকল বাহিনী। ১০ তলার বেশি ভবনে আগুন লাগলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের। এফআর আর ভবনের মতো বহুতল বৃহৎ ভবনে অবশ্যই নিজস্ব একটা ফায়ার সেফটি প্ল্যান থাকা উচিত। আগুন লাগলে এটা কীভাবে ম্যানেজ করা হবে, তার জন্য একটা দল সার্বক্ষণিকভাবে দায়িত্বে নিয়োজিত থাকার কথা। কর্মী বাহিনীকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকবে, কোন ফ্লোরে কার কী দায়িত্ব। এ ধরনের ঘটনা কালেভদ্রে ঘটলেও এর জন্য দায়িত্বপ্রাপ্ত দলকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এ জন্য দুটি জিনিসের নিশ্চয়তা থাকা দরকার। আমাদের বিল্ডিং কোডে বলা আছে, নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রথম দুই বছর প্রতিবছর চারবার অগ্নিনির্বাপণ মহড়া করতে হবে। তৃতীয় বছর থেকে বছরে দুবার করে ফায়ার ড্রিল বা অগ্নিনির্বাপণ মহড়া করতে হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
হয়তো দুর্ঘটনা দুর্ঘটনাই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বিদ্যমান স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা কি আমাদের দেশের বহুতল ভবনগুলোতে সক্রিয় আছে কি না। দেশের অন্য কোনো বহুতল ভবনে আগুন লাগলে কেন তা কাজ করবে, সে বিষয়ে ধারণা পরিষ্কার হওয়া দরকার।গণমাধ্যমকে এখন একটা বিরাট দায়িত্ব পালন করতে হবে এ বিষয়ে রিপোর্ট করে। শুধু আগুন লাগলেই এর সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে, আর অন্য সময় উদাসীন থাকবেন তা হয় না। এখন মনোযোগ দেওয়া দরকার বহুতল ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ-ব্যবস্থা কতটা কী কাজ করছে বা করছে না। তারা নিয়মিত মহড়া দিচ্ছে কি দিচ্ছে না। বাণিজ্যিক ভবনে দুই বা ততোধিক সিঁড়ি আছে কি না। সিঁড়িগুলো এমনভাবে সুরক্ষিত কি না, যেন আগুন লাগলে সিঁড়িতে ধোঁয়া না আসতে পারে। কারণ, সিঁড়ি দিয়েই তো প্রাথমিকভাবে বেশির ভাগ মানুষ নেমে আসবে। সে জন্য সিঁড়ির ডিজাইনও একটি স্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।

১৯৯২-৯৩ সালে প্রণীত ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) আইনগত বাধ্যবাধকতা আনতে প্রায় ১৩ বছর সময় লাগে। ২০০৬ সালে প্রথমবারের মতো গেজেট হয়। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় এটা অনুসরণ করা বাধ্যতামূলক। কেউ যদি তা না করে, তাহলে তা বেআইনি হবে। আমাদের একটা প্রবণতা হলো সরকারি খাতের কোনো ‘বেআইনি’ বিষয়কে যতটা সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়, বেসরকারি খাতের সেভাবে দেখা হয় না। কিন্তু বিপদের সময় সরকারকেই তুলোধুনো করা হয়। আমাদের অবশ্যই বড় বড় ভবন ও মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সোচ্চার হওয়া উচিত। এটা দায় বা দোষারোপ স্থানান্তরের জন্য নয়, আত্মজিজ্ঞাসার জায়গা থেকে দেখতে হবে। সরকারের ফায়ার সার্ভিসকে না ডেকেই বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড নির্বাপণ করার মতো সামর্থ্য কবে অর্জন করবে আমাদের দেশের বেসরকারি খাতের বহুতল ভবনগুলো? সেই প্রশ্নের উত্তর খুঁজেতে হবে।

আমাদের দেশে যখন অগ্নিকাণ্ডের বড় ধরনের ঘটনা ঘটে, তখনই কেবল সবাই নড়েচড়ে বসে; সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু হয়। আবার তা আগের অবস্থায় ফিরে যায়। যেমন, বসুন্ধরা মার্কেট ও এনটিভি ভবনে দুর্ঘটনা ঘটার পর সবার মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা গেল, অনেক প্রতিষ্ঠানে ফায়ার ড্রিল হলো। কিন্তু কিছুদিন পর সব থেমে গেল। পরবর্তী সময়ে কারও মধ্যে আর এ বিষয়ে আগ্রহ দেখা গেল না।আমাদের দেশে বছরে গড়ে ১৭ থেকে ১৮ হাজার অগ্নিকাণ্ড ঘটে। এতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। অথচ দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি নেই বললেই চলে। এমনিতেই দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। এই দুর্যোগ মোকাবিলায় আমাদের এখন থেকেই অধিকতর সতর্ক হতে হবে। প্রতিটি ক্ষেত্রে কী করে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, তা রপ্ত করতে হবে। তা না হলে হাতিরঝিল, মেট্রোরেল, গগণচুম্বি সব অট্টালিকা দিয়ে উন্নয়নের সৌধ ঠিকই গড়া হবে, কিন্তু সেই সৌধ মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হবে। কাজেই আগে আগুন থেকে রেহাই পাবার ও সতর্ক হবার উপায় জানতে হবে। তা না হলে একটা করে মর্মান্তিক অগ্নিকাণ্ড হবে, আমাদের চোখের সামনে কিছু মানুষ পুড়ে ছাই হবে, বাঁচার জন্য ঝটফট করবে, আমরা কেবলই একে-অপরের বিরুদ্ধে দোষারোপ করব। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বসে ঘটনা মনিটর করবেন! আর নিশ্চিত জাহান্নামের আগুনে কেউ কেউ ঠিকই পুড়ে ছা্ই হবে, আর আমরা কেউ কেউ ঠিকই পুষ্পের হাসি হাসব!

আরও

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কাউখালীতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দ্রুত পদক্ষেপ

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

দেশ গঠন, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষাসহ জাতীয় জীবনে সার্বিক

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষে তিনি নিজের অফিসে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ এসি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এখন থেকে প্রধানমন্ত্রীর কক্ষে অর্ধেক লাইট ও অর্ধেক এসি চালু রাখা হবে। পাশাপাশি দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে,

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির পরীক্ষামূলক উদ্বোধন আগামী পহেলা বৈশাখ, অর্থাৎ ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশাল কর্মসূচি