
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৬:১৮

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের অবস্থান থেকে দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের পক্ষে কথা বলাই ছিল সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশ সফরে অর্জিত যেকোনো ইতিবাচক ফল দেশের মানুষের সম্মিলিত অর্জন হিসেবে বিবেচিত হওয়া উচিত।
