বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৬:৩৬

শেয়ার করুনঃ
স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশ স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ, সার্বভৌম মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি অক্ষুণ্ন রেখেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে। মালয়েশিয়া ও চীন উভয় সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও

২৯ হাজার মেগাওয়াট সক্ষমতাতেও দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

২৯ হাজার মেগাওয়াট সক্ষমতাতেও দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো বাহ্যিক চাপের ভিত্তিতে নয়, বরং নিজস্ব জাতীয় স্বার্থ বিবেচনায় বৈদেশিক নীতি নির্ধারণ করে। এ কারণে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কও সেই নীতির আলোকে এগিয়ে নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশে নতুন করে কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি হবে না। বরং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

চলচ্চিত্র শিল্পের প্রসঙ্গে তিনি বলেন, সরকার চলচ্চিত্র নির্মাতাদের সব সময় সহযোগিতা করবে। যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী ও লাভজনক খাতে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

পররাষ্ট্রনীতিদ্বিপাক্ষিকসম্পর্কজাতীয়স্বার্থ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে বিসিটিআই-এর কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও

বেতন বাড়ানোর প্রস্তাবে সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ

বেতন বাড়ানোর প্রস্তাবে সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ

সর্বশেষ সংবাদ

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর সরকারের মন্ত্রণালয়গুলোতে জরুরি রদবদল করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রার্থিতা চূড়ান্ত করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মির্জা ফখরুল ইসলাম

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাই করা যায়—এমন শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। নতুন নির্দেশনার ফলে এ ধরনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাত ১২টার পরও দেশে প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের ব্যাপক ব্যবহারকে এই অতিরিক্ত চাহিদার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এসব যানবাহনের বেশির ভাগই রাতে চার্জ দেওয়া হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিমসটেকের চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে দ্বিপক্ষীয় সফরের জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এসব আমন্ত্রণ পাওয়ার পরও তারেক রহমান সেপ্টেম্বরে দিল্লি সফর করবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর