
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:১৬

দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সৎ সাহস এবং দৃঢ় উদ্যোগ।

