রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:২৪

শেয়ার করুনঃ
স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সমর্থন করেন না। তিনি বলেন, সরকার ও বিরোধীদল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ আমাদের সবার। আমরা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই এবং তা বাস্তবায়ন করতে চাই। বিরোধীদল হিসেবে দেশের স্বার্থে সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।”

আরও

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে দুটি দেশ সফর করেছেন, উভয় দেশই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তবে দেশের অর্থনীতির বাস্তবতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখনও আমদানিনির্ভর দেশ। রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি এবং রপ্তানি প্রধানত তৈরি পোশাক ও জনশক্তি খাতের ওপর নির্ভরশীল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রপ্তানি খাত বহুমুখীকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পররাষ্ট্রনীতি বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সব আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, তবে নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য বজায় রেখেই ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে হবে।”

এ ছাড়া বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদকেই রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

পররাষ্ট্রনীতিশফিকুররহমান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ নম্বর ফ্লাইট চলাচল করবে না। শনিবার (১০ অক্টোবর) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের টিকিটধারী যাত্রীদের

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে চালানো এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এসব ঘটনা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ