বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশাল বিভাগের ১৪ উপজেলায় নির্বাচন কাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ৫:২৩

শেয়ার করুনঃ
বরিশাল বিভাগের ১৪ উপজেলায় নির্বাচন কাল

বরিশাল বিভাগের ১৪ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। বিভাগের ১৪টি উপজেলায় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহিনভাবে চলবে এ ভোটগ্রহণ। বিভাগের যে যে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে- বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝারা, মুলাদী ও হিজলা, ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর, কাঠালিয়া ও ভোলার বোরহানউদ্দিন। ইতোমধ্যে বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বাকেরগঞ্জে শামসুল আলম চুন্নু, বানারীপাড়ায় গোলাম ফারুক এবং মুলাদী উপজেলায় তরিকুল হাসান খান মিঠু, নলছিটিতে মো. সিদ্দিকুর রহমান ও বোরহানউদ্দিনে আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদ ছাড়াও কয়েকটি উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্র দায়িত্ব পালন করবেন র‌্যাব-পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৭ টি উপজেলার ৬০টি ইউনিয়নের ৪৮৫ টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা ২৬ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া বিজিবির ২১ টি প্লাটুনে ২০ জন করে মোট ৪২০ জন সৈনিক থাকবে, র‌্যার এর ৭ টি টিম প্রতিটি টিমে ১৬ জন করে মোট ১১২ জন র‌্যার সদস্য থাকবে, কোস্টগার্ড মুলাদি ও হিজলা উপজেলায় ২০ জন করে মোট ৪০ জন সদস্য থাকবে, আনসার সদস্যরা ৪৮৫ টি কেন্দ্রে ১২ জন করে মোট ৫৮২০ জন আনসার সদস্য থাকবে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মেট্রো এলাকায় ৭৬৯ জন পুলিশ সদস্য, এপিবিএন ৪০ জন সদস্য, ৪৮৫ টি কেন্দ্রে জেলা পুলিশের মোট ২০৯৩ জন ও আনসারের ১০৮০ সহ মোট ১৮৪৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট সকলে সর্বদা তৎপর রয়েছে। তৃতীয় পর্যায়ে বরিশাল জেলার ৭ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৮৫টি কেন্দ্রের মাধ্যমে মোট ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ২৮৯ জন পুরুষ এবং ৫ লাখ ২৫ হাজার ৪৪৬ জন মহিলা ভোটার রয়েছে।

এদিকে গত বুধবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বরিশালে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ভোটারদের উপস্থিতি কম হওয়ার মূল কারণ হচ্ছে নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। তাদের সাপোর্টাররা আসছে না। এটাই হচ্ছে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ। সব মিলিয়ে ভোটার উপস্থিতি ভালোই দেখছি আমরা। তবে নির্বাচনে যদি দুইজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে ভোটারদের আগ্রহ কম দেখা যায়। এছাড়া চেয়ারম্যান যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেখানেও অন্য পদের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের তেমন আগ্রহ থাকে না। রফিকুল ইসলাম আরও বলেন, নির্বাচনে যেখানে অনিয়ম হয়েছে সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নেয়া হয়েছে ব্যবস্থা। উপজেলা নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। যদি এর কেউ ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এরইমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ তৃতীয় ধাপে বরিশাল সদর উপজেলাসহ ১১৮ উপজেলায় এবং ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২২ উপজেলায় এবং আগামী ১৮ জুন পঞ্চম ধাপের ২১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ইনিউজ ৭১/টি.টি. রাকিব 

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নতুন বিধিমালা ও আচরণবিধি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রকাশ করা হয়েছে।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বিষয়টি ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।  মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বোয়িং ও বিমানকে আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা