
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু করতে কর্মকর্তা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রথম ধাপে ৫ হাজার ট্যাব ব্যবহার করে ২০৮টি উপজেলার ২০৮টি ওয়ার্ডে পাইলটিং তথ্য সংগ্রহ করা হবে। ২২ সেপ্টেম্বর অধিশাখা এ নির্দেশনা জারি করে। বিভাগীয় পরিচালক, জেলা উপপরিচালক, সহকারী পরিচালক ও উপজেলা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
