টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের পর ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড দেওয়া হয়েছে। তিনি জানান, টিসিবির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে কার্ডগুলো ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হয়েছে। এর ফলে বছরে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।