
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের ওপর বহুলাংশে নির্ভরশীল। জনগণ ও করদাতারা এনবিআরকে নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের নিতে হবে।
