
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৯:৪৬

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান।
