
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩:১৩

বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক আগ্রহ বাড়তে শুরু করেছে। ২০২৬ সালের অফশোর তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) দরপত্রের নথি কেনার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা এটিকে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
